বাংলাদেশি নারী শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে ব্রিটিশ কাউন্সিল, করুন আবেদন

১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৭ PM
নারী শিক্ষার্থীরা ব্রিটিশ কাউন্সিলের স্কলারশিপে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী হলে করুন আবেদন

নারী শিক্ষার্থীরা ব্রিটিশ কাউন্সিলের স্কলারশিপে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী হলে করুন আবেদন © সংগৃহীত

দক্ষিণ এশিয়ার নারী শিক্ষার্থীদের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ে স্কলারশিপ দেবে ব্রিটিশ কাউন্সিল। উইমেন ইন স্টেম (সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথম্যাটিকস) স্কলারশিপের আওতায় যুক্তরাজ্যের পাঁচটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি বা আর্লি অ্যাকাডেমি ফেলোশিপ অর্জনের সুযোগ প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয়ভেদে আবেদনের সময়সীমায় ভিন্নতা রয়েছে।
 
এ স্কলারশিপ প্রোগ্রাম আমেরিকা, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার নারীদের উন্নয়নের লক্ষ্যে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বৈশ্বিক অংশীদারত্বের অংশবিশেষ। 

যে পাঁচটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ দেওয়া হবে, ১. কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন, ২. ইউনিভার্সিটি অব এডিনবার্গ, ৩. ইউনিভার্সিটি অব গ্লাসগো, ৪. ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার, ৫. ব্রুনেল ইউনিভার্সিটি অব লন্ডন।

সুযোগ সুবিধা

প্রার্থীরা আর্থিক সহায়তা যেমন-টিউশন ফি, উপবৃত্তি, ভ্রমণ ব্যয়, ভিসা, স্বাস্থ্য কাভারেজ ফি লাভ করবেন; ইংরেজি ভাষার ক্ষেত্রে সাহায্যসহ বিভিন্ন রকম সুবিধা পাবেন; মায়েদের জন্য থাকবে বিশেষ যত্ন; প্রার্থীরা যুক্তরাজ্যের যেগুলো স্টেম ক্ষেত্রে বিশ্বে শীর্ষস্থানীয় সেই বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ পাবেন। প্রতিটি স্কলারশিপের আর্থিক মূল্য ন্যূনতম ৪০ হাজার পাউন্ড।

এই স্কলারশিপ প্রোগ্রামের লক্ষ্য নারী শিক্ষার্থীদের স্টেম ক্ষেত্রে সুযোগ বৃদ্ধি। জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেস্কো) তথ্য অনুসারে, বিশ্বে ৩০ শতাংশের কম নারী গবেষক আছেন। এর মধ্যে ৩০ শতাংশ নারী শিক্ষার্থী উচ্চশিক্ষায় স্টেম-সংশ্লিষ্ট বিষয় বেছে নেন। যেহেতু একজন সাধারণ স্টেমকর্মী অন্যদের তুলনায় দুই-তৃতীয়াংশ বেশি উপার্জন করেন, তাই নারীদের স্টেমে ক্যারিয়ার গড়ার সমান সুযোগ দিলে তা বেতনে লৈঙ্গিক বৈষম্য কমাতে সাহায্য করবে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ৫-‘লিঙ্গসমতা অর্জন এবং সব নারী ও কন্যাশিশুর ক্ষমতায়ন’ অর্জনে উল্লেখযোগ্য অবদান রাখবে।  

আরও পড়ুন: গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়

আবেদন যোগ্যতা

স্টেম বিষয়ে পড়াশোনা করেছেন এমন নারী শিক্ষার্থীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে, দেখাতে হবে তাদের আর্থিক সহায়তা প্রয়োজন এবং তারা ভবিষ্যৎ প্রজন্মের নারীদের স্টেম-এ ক্যারিয়ার গড়তে অনুপ্রাণিত করতে আগ্রহী।

এই স্কলারশিপে আবেদনের জন্য প্রার্থীর স্নাতক ডিগ্রি থাকতে হবে, ইংরেজি ভাষায় প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে এবং উচ্চশিক্ষায় আগ্রহী হতে হবে। পাশাপাশি আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে পুরো অ্যাকাডেমিক সময়কাল সম্পন্ন করার মানসিকতা ও প্রস্তুতি থাকতে হবে।

অ্যাকাডেমিক সহায়তার বাইরেও দীর্ঘমেয়াদি ক্যারিয়ারে গুরুত্ব

অ্যাকাডেমিক সহায়তার পাশাপাশি এই কর্মসূচি দীর্ঘমেয়াদি ক্যারিয়ার উন্নয়নের ওপর গুরুত্ব দেয়। এর মাধ্যমে স্টেম খাতে শিক্ষার্থীদের পেশাগত সক্ষমতা জোরদার করা হবে এবং অ্যালামনাই নেটওয়ার্কের সঙ্গে ধারাবাহিক সংযোগের মাধ্যমে বৈশ্বিক সহযোগিতা বাড়ানো হবে।

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ কানাডায়, থাকছে যেসব সুবিধা

আবেদন প্রক্রিয়া

স্কলারশিপ প্রোগ্রামে অংশ নেয়া বিশ্ববিদ্যালয়গুলোতে সরাসরি আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া ও নির্দেশাবশি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসায়ীর ছেলেকে মারধর, দোকানে তালা দ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসে ইবিতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9