না ফেরার দেশে সলিমুল্লাহ মেডিকেলের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক শারফুজ্জামান রুবেল

২৪ মার্চ ২০২৬, ০৩:৫৪ PM , আপডেট: ২৪ মার্চ ২০২৬, ০৩:৫৪ PM
অধ্যাপক ডা. শারফুজ্জামান রুবেল

অধ্যাপক ডা. শারফুজ্জামান রুবেল © সংগৃহীত ও সম্পাদিত

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (এসএসএমসি) সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক ডা. এএমএসএম শারফুজ্জামান রুবেল মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। আজ মঙ্গলবার (২৪ মার্চ) বেলা সোয়া ১২টায় রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ডা. শারফুজ্জামান ‍রুবেল সরকারি চাকরি থেকে অবসরগ্রহণের পর হাসপাতালটির পরিচালক পদে কর্মরত ছিলেন।

অধ্যাপক ডা. শারফুজ্জামান রুবেল প্রখ্যাত সার্জন ছিলেন। এসএসএমসির পর তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজেও ‍(শেবাচিম) অধ্যাপনা করেন, সেখানে সার্জারি বিভাগের বিভাগীয় প্রধানও ছিলেন। এর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজেও জুনিয়র কনসালটেন্ট ছিলেন তিনি। এ ছাড়া শল্যচিকিৎসকদের জাতীয় সংগঠন সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের (এসওএসবি) সভাপতি ছিলেন।

মৃত্যুর তথ্য জানিয়ে এক বিবৃতিতে পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল লিখেছে, ‘আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।’

অধ্যাপক শারফুজ্জামানের মৃত্যুতে তার ছাত্রছাত্রী ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার ছাত্র ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. শেখ মোহাম্মদ উল্লাহ এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘স্যারের সাথে আমার অগণিত স্মৃতি জড়িয়ে আছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে আমি সরাসরি স্যারের ছাত্র ছিলাম, স্যারের ইন্টার্ন হওয়ার সৌভাগ্যও অর্জন করেছি। ক্যাম্পাস জীবনের সেই কঠিন, সংগ্রামী দিনগুলোতে স্যার আমাদেরকে নিজের সন্তানের মতো আগলে রেখেছিলেন। তাঁর শাসনের মাঝে ছিল নির্মল ভালোবাসা, আর তাঁর কঠোরতা ছিল আমাদেরকে একজন ভালো চিকিৎসক ও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য।’

তিনি লিখেছেন, ‘আজ হৃদয় ভারাক্রান্ত হয়ে অনুভব করছি— আমরা শুধু একজন শিক্ষককে হারাইনি, হারিয়েছি একজন অভিভাবক, একজন আলোকিত পথপ্রদর্শক, একজন বিরল মানবিক গুণসম্পন্ন মানুষকে। স্যারের প্রতিটি শিক্ষা, প্রতিটি উপদেশ, প্রতিটি অনুপ্রেরণা আমাদের জীবনের সাথে অম্লান হয়ে থাকবে।’

বিদেশগমনে নিয়েছিলেন বিভাগীয় সুপারিশ, বার কাউন্সিল প্রিলিতেও…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিকরণ হচ্ছে ভোলার তিন শিক্ষা প…
  • ০১ আগস্ট ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প…
  • ০১ আগস্ট ২০২৬
শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের মৃত্যুদণ্ড
  • ০১ আগস্ট ২০২৬
জৈন্তাপুরে ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ৩১ জুলাই ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ৩১ জুলাই ২০২৬