বিএমইউতে ইমার্জেন্সি মেডিসিনে কোর্স শুরু ২৮ মার্চ, বৃত্তি দেবে মোনাশ ইউনিভার্সিটি

১৯ মার্চ ২০২৬, ০২:০৪ PM
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএম‌ইউ) মোনাশ বিশ্ববিদ্যালয়ের বৃত্তিসহ ইমার্জেন্সি মেডিসিনের এমডি কোর্স চালু হয়েছে। যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব ইমার্জেন্সি মেডিসিনের সাথে সামঞ্জস্য রেখে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে উপযোগী করে কোর্সের পাঠ্যক্রম সাজানো হয়েছে। আগামী ২৮ মার্চ কোর্সটি শুরু হবে।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

উপাচার্য জানান, ইমার্জেন্সি মেডিসিনের ফেজ ‘এ’-তে ভর্তি হওয়া ৫ জন রেসিডেন্ট এই সার্টিফিকেট কোর্সের জন্য বৃত্তি পেয়েছেন। তারা হলেন— ডা. মাহবুব ই. মায়ীন, ডা. সালেহ মনির রাজী, ডা. কানিজ মাহমুদা আক্তার, ডা. সাইফুল আল মামুন এবং ডা. সোহেল রানা।

তিনি জানান, এ বছর এমডি (ইমার্জেন্সি মেডিসিন) নামে একটি নতুন কোর্স চালু হয়েছে। এর পাঠ্যক্রম যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব ইমার্জেন্সি মেডিসিনের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশের প্রেক্ষাপটে উপযোগী করে প্রণয়ন করা হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশে সৌদি আরবের একদিন পর ঈদ উদ্‌যাপন করা হয় কেন?

পরবর্তীতে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি ইমার্জেন্সি মেডিসিন বিশেষজ্ঞরা অস্ট্রেলিয়ান কলেজ ফর ইমার্জেন্সি মেডিসিন এবং মোনাশ বিশ্ববিদ্যালয়ের সাথে সহযোগিতার উদ্যোগ নেন। এর ধারাবাহিকতায় সম্প্রতি মোনাশ বিশ্ববিদ্যালয়ের আলফ্রেড ইমার্জেন্সি একাডেমিক সেন্টারের এডুকেশন ইভেন্ট ও প্রজেক্ট ম্যানেজার অ্যান মারি এক ইমেইলে বিএম‌ইউকে বৃত্তি প্রদানের বিষয়টি জানিয়েছেন। উদ্বোধনী দিনে মোনাশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলীও অংশ নেবেন। এতে নেতৃত্ব দেবেন ওয়েস্টার্ন সিডনি লোকাল হেলথ ডিস্ট্রিক্টের সিনিয়র স্টাফ স্পেশালিস্ট (ইমার্জেন্সি মেডিসিন) ডা. রেজা আলী।

উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুল আলম বলেন, আমরা ফেজ ‘বি’ বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি, যেখানে তৃতীয় বর্ষে অস্ট্রেলিয়ায় এক বছরের প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে এবং শ্রীলঙ্কার মত অস্ট্রেলিয়ান কলেজ ফর ইমার্জেন্সি মেডিসিনের স্বীকৃতি অর্জনের লক্ষ্য রয়েছে।

জানা গেছে, ফেজ বি বাস্তবায়নের জন্য ইতোমধ্যে ওয়েস্টার্ন সিডনি লোকাল হেলথ ডিস্ট্রিক্টের ডা. রেজা আলী, ডা. জান্নাতুন নাঈম, ডা. শায়লা ইসলাম এবং নিপিয়ান ও ব্লু মাউন্টেন লোকাল হেলথ ডিস্ট্রিক্টের ডা. মমতাজ রাফি প্রমুখ ইমার্জেন্সি মেডিসিন বিশেষজ্ঞরা বিএমইউ পরিদর্শন করেছেন।

সংক্ষেপে, ইমার্জেন্সি মেডিসিনের এমডি কোর্স হলো এমন একটি বিশেষায়িত উচ্চতর চিকিৎসা প্রশিক্ষণ, যেখানে হঠাৎ সংকটাপন্ন রোগীর দ্রুত ও কার্যকর চিকিৎসা দেওয়ার দক্ষতা গড়ে তোলা হয়—যাতে দুর্ঘটনা, হার্ট অ্যাটাক বা যেকোনো জরুরি পরিস্থিতিতে জীবন বাঁচানোর সক্ষমতা আরও শক্তিশালী হয়।

ঈদের ছুটিতেও বিএমইউ বহির্বিভাগে একদিনে সেবা নিলেন ৬৮৫ রোগী,…
  • ১৯ মার্চ ২০২৬
চাঁদপুরে প্রথমবার আগাম ঈদ, অংশ নিলেন মাত্র ৭ মুসল্লি
  • ১৯ মার্চ ২০২৬
জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্র…
  • ১৯ মার্চ ২০২৬
সাদকাতুল ফিতর: কে দেবে, কী দেবে, কখন দেবে—কাকে দেবে
  • ১৯ মার্চ ২০২৬
আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী: প্রেস সচিব
  • ১৯ মার্চ ২০২৬
পথশিশুদের মাঝে চবি ছাত্রদল নেতার ঈদ উপহার বিতরণ
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence