বেসরকারি মেডিকেলের প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ, সুযোগ পেলেন ৬১০ শিক্ষার্থী

১৭ মার্চ ২০২৬, ০৪:৪৭ PM
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর © টিডিসি সম্পাদিত

বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তিতে প্রথম মাইগ্রেশনের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। মাইগ্রেশনের পর শূন্য আসনে সুযোগ পাওয়া ৬১০ জনের তালিকাও প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ মার্চ) অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫-২০২৬ খ্রি. শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইউনিটে এমবিবিএস এবং বিডিএস কোর্সে ভর্তির জন্য ভর্তিচ্ছু প্রার্থীদের অনলাইনে আবেদন দাখিলের পরিপ্রেক্ষিতে মেধা ও পছন্দের ভিত্তিতে নিয়মানুযায়ী কলেজ ভিত্তিক প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ১০ মার্চ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে প্রকাশ করা হয়েছিল, যাদের নিশ্চায়নের শেষ সময় ছিল ১৩ মার্চ। নির্ধারিত সময়ে ৬১০  জন প্রার্থী নিশ্চায়ন না করায় শূন্য থাকা আসনসমূহে ২য় পর্যায়ের বরাদ্দ কার্যক্রম গ্রহণ করার লক্ষ্যে শূন্য আসনসমূহে প্রাথমিক নিশ্চায়নকারী প্রার্থীদের স্বয়ংক্রিয় মাইগ্রেশন সম্পন্ন হওয়ার পর মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে অপেক্ষমান তালিকা থেকে প্রার্থী নির্বাচন করা হয়েছে। প্রথমবার নিশ্চায়নকারী এবং অপেক্ষমান তালিকা থেকে নির্বাচিত ৬১০ জন প্রার্থীর কলেজভিত্তিক তালিকা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত হল।

এতে বলা হয়, অপেক্ষমান তালিকা থেকে ২য় পর্যায়ে বরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থীদের নিশ্চায়নের সময়সীমা ১৮ মার্চ হতে ২০ মার্চ। কোনো প্রার্থী নির্ধারিত সময়ে যদি নিশ্চায়ন না করেন অর্থাৎ তার বরাদ্দকৃত আসনটি নিশ্চিত না করেন তাহলে বরাদ্দকৃত আসনটি শূন্য বলে ধরে নেওয়া হবে এবং মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইউনিটে ভর্তির বিষয়টি নিশ্চায়ন না করায় তাকে পরবর্তিতে বেসরকারি অন্য কোনো মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইউনিটে ভর্তির জন্য বিবেচনা করা হবে না। প্রথমবার নিশ্চায়নকারী প্রার্থীদের আর কোনো নিশ্চায়নের প্রয়োজন নাই।

নিশ্চায়নের পদ্ধতি
টেলিটকের প্রি-পেইড মোবাইল ফোনের Message অপশনে গিয়ে MBBSBDSNG লিখে, স্পেস দিয়ে User ID লিখে 16222 নম্বরে SMS প্রেরণ করতে হবে। উদাহরণ— MBBSBDSNG FRLGCT টাইপ করে Send করুন 16222 নম্বরে। এখানে FRLGCT হল ফরম পূরণ করে পাওয়া User ID। ফিরতি SMS-এ একটি PIN, প্রার্থীর নাম এবং নিশ্চায়ন ফি হিসেবে ১০০ টাকা কেটে রাখার তথ্য দিয়ে সম্মতি চাওয়া হবে।

সম্মতি দেওয়ার জন্য Message অপশনে গিয়ে MBBSBDSNG লিখে, স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে PIN লিখে 16222 নম্বরে SMS প্রেরণ করতে হবে। উদাহরণ— MBBSBDSNG YES 456789 টাইপ করে Send করুন 16222 নম্বরে। এখানে 456789 হল আগের ফিরতি SMS-এ পাওয়া PIN নম্বর। PIN নম্বরটি সঠিক ভাবে লেখা হলে টেলিটকের প্রি-পেইড মোবাইল থেকে নিশ্চায়ন ফি বাবদ ১০০ টাকা কেটে রাখা হবে এবং প্রার্থীকে ফিরতি SMS-এ আবেদন নিশ্চিত করা হবে।

মাইগ্রেশন ও নতুন সুযোগপ্রাপ্তদের তালিকা দেখুন এখানে

সরকারের প্রতিশ্রুতি ও শিক্ষা বাজেট
  • ২০ মে ২০২৬
দুদকের মামলায় ক্রিকেটার সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন …
  • ২০ মে ২০২৬
কারিকুলামে বড় পরিবর্তন আসছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
  • ২০ মে ২০২৬
পাবনায় ডিবির অভিযানে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য আটক
  • ২০ মে ২০২৬
গোবিপ্রবিতে নষ্ট হচ্ছে ক্যাম্পাসের লেকপাড়ের সৌন্দর্য
  • ২০ মে ২০২৬
এক মাসের ছুটিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081