শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল

নার্সদের ভুল ইনজেকশনে দুই বৃদ্ধার মৃত্যুর অভিযোগ, তদন্ত শুরু

১৫ মার্চ ২০২৬, ০৩:২৩ PM
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নার্সদের ভুল ইনজেকশন প্রয়োগে দুই বৃদ্ধার মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ রবিবার (১৫ মার্চ) সকালে হাসপাতালের মহিলা নাক, কান, গলা (ইএনটি) বিভাগে এই ঘটনা ঘটে। একই দিন ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে হাসপাতাল প্রশাসন।

হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তদন্ত কমিটি গঠনের তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, সকালে ওয়ার্ডে ভর্তিকৃত রোগী হেলেনা (৪৮) ও শেফালিকে (৭০) ভুল ইনজেকশন প্রয়োগ করেন দুই নার্স। এতে উভয়ে তাৎক্ষণিকভাবে মারা যান। অভিযুক্তরা হলেন সিনিয়র স্টাফ নার্স মলিনা রানী হালদার ও হেলেন অধিকারী।

এদিকে ঘটনা তদন্তে গঠিত কমিটিতে সভাপতি করা হয়েছে নাক, কান, গলা বিভাগের সহকারী অধ্যাপক ডা. আমিনুল হককে। আর আবাসিক সার্জন (নাক, কান, গলা) ডা. আল মামুন খানকে সদস্যসচিব করা হয়েছে। কমিটির আরেক সদস্য হলেন উপ-সেবা তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) মোসাম্মৎ শাহানাজ পারভীন।

হাসপাতাল পরিচালক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিষয়ে সঠিকতা যাচাইয়ের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হল। কমিটিকে আগামী এক কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিষণ্নতা কমাতে খাদ্যতালিকায় আনুন যে পরিবর্তন
  • ১০ অক্টোবর ২০২৬
কীভাবে ও কার হাতে খুন হয়েছিল স্কুলছাত্রী তাজমিন, পুলিশের তদ…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লিতে করোচ পার্টির আন্দোলন ঘিরে ইন্টারনেট পরিষেবা বন্ধ 
  • ১০ অক্টোবর ২০২৬
বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডি…
  • ১০ অক্টোবর ২০২৬
আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১০ অক্টোবর ২০২৬