স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হলেন ঢামেক অধ্যাপক ডা. জাহিদ রায়হান

১১ মার্চ ২০২৬, ০৮:০৪ PM , আপডেট: ১১ মার্চ ২০২৬, ০৮:০৮ PM
অধ্যাপক ডা. জাহিদ রায়হান

অধ্যাপক ডা. জাহিদ রায়হান © টিডিসি সম্পাদিত

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জাহিদ রায়হানকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) পদে চলতি দায়িত্বে পদায়ন করেছে সরকার। আজ বুধবার (১১ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম প্রজ্ঞাপনে সই করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হানকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) (চলতি দায়িত্ব) পদে বদলিপূর্বক পদায়ন করা হল।

অধ্যাপক ডা. জাহিদ রায়হান বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সমর্থিত স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক।

এর আগে মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসকে নিয়োগ দেওয়া হয়েছে। অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বাংলাদেশ আ্যাসোসিয়েশন অব ইউরোলজি সোসাইটির সেক্রেটারি। একই দিন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) পদে নিয়োগ দেওয়া হয় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের (নিন্স) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মুহাম্মদ রুমীকে। তিনিও বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি।

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9