স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক প্রশাসন হলেন অধ্যাপক জালাল উদ্দিন রুমী

১০ মার্চ ২০২৬, ০৯:৫৭ PM
অধ্যাপক ডা. জালাল উদ্দিন মুহাম্মদ রুমী

অধ্যাপক ডা. জালাল উদ্দিন মুহাম্মদ রুমী © সংগৃহীত ও সম্পাদিত

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পেয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের (নিন্স) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মুহাম্মদ রুমী। আজ মঙ্গলবার (১০ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার যুগ্ম সচিব সানজিদা শারমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের অধ্যাপক ডা. জালাল উদ্দিন মুহাম্মদ রুমীকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) হিসেবে পদায়ন করা হল। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে।

জালাল উদ্দিন রুমী বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

এর আগে মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসকে নিয়োগ দেওয়া হয়েছে। অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বাংলাদেশ আ্যাসোসিয়েশন অব ইউরোলজি সোসাইটির সেক্রেটারি।

দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
তরুণীর খাটের নিচে লুকিয়ে ছিলেন প্রেমিক, ‘চোর’ বলে দেওয়া হলো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬