বেসরকারি মেডিকেলে ভর্তিতে নির্বাচিতদের তালিকা প্রকাশ, দেখুন এখানে

১০ মার্চ ২০২৬, ০৩:৪১ PM , আপডেট: ১০ মার্চ ২০২৬, ০৩:৪৩ PM
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর © টিডিসি সম্পাদিত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস-বিডিএস কোর্সে ভর্তিতে প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এতে বিভিন্ন মেডিকেল কলেজে সুযোগ পেয়েছেন মোট ৬ হাজার ১৪৮ জন। আগামীকাল বুধবার (১১ মার্চ) থেকে শুক্রবার (১৩ মার্চ) পর্যন্ত শিক্ষার্থীদের বরাদ্দকৃত আসন নিশ্চায়নের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১০ মার্চ) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫-২০২৬ খ্রি. শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইউনিটসমূহে এমবিবিএস এবং বিডিএস কোর্সে ভর্তির জন্য ভর্তিচ্ছু প্রার্থীদের অনলাইনে আবেদন দাখিলের পরিপ্রেক্ষিতে মেধা ও পছন্দের ভিত্তিতে নিয়মানুযায়ী কলেজভিত্তিক প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হল। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিশ্চায়নের তারিখ ১১ মার্চ হতে ১৩ মার্চ পর্যন্ত। কোনো শিক্ষার্থী নির্ধারিত সময়ে যদি নিশ্চায়ন না করেন অর্থাৎ তার বরাদ্দকৃত আসনটি নিশ্চিত না করেন তাহলে বরাদ্দকৃত আসনটি শূন্য বলে ধরে নেওয়া হবে এবং তাকে পরবর্তীতে বেসরকারি অন্য কোনো মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ বা ইউনিটে ভর্তির জন্য বিবেচনা করা হবে না।

এতে আরও বলা হয়, প্রথম নিশ্চায়নের জন্য নির্ধারিত তারিখ শেষে শূন্য থাকা আসনসমূহে (যদি থাকে) ২য় পর্যায়ের বরাদ্দ কার্যক্রম গ্রহণ করা হবে। এক্ষেত্রে, শূন্য আসনসমূহে প্রথম নিশ্চায়নকারী প্রার্থীদের সয়ংক্রিয় মাইগ্রেশন সম্পন্ন হওয়ার পর মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে অপেক্ষমান তালিকা থেকে প্রার্থী নির্বাচন করা হবে যারা দ্বিতীয় নিশ্চায়নের জন্য পরবর্তীতে টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক এসএমএস প্রাপ্ত হবেন। ভর্তির জন্য প্রথম ও দ্বিতীয় বারে ভর্তি হতে সম্মত নিশ্চায়নকারী প্রার্থীদের কলেজ ভিত্তিক তালিকা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত হবে। সংশ্লিষ্ট মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ বা ইউনিটে ভর্তির পর ঐচ্ছিক মাইগ্রেশনে ইচ্ছুক শিক্ষার্থীরা নিয়মানুযায়ী অনলাইনে আবেদন করতে পারবেন।

নিশ্চায়নের পদ্ধতি
টেলিটকের প্রি-পেইড মোবাইল ফোনের Message অপশনে গিয়ে MBBSBDSNG লিখে, স্পেস দিয়ে User ID লিখে 16222 নম্বরে SMS প্রেরণ করতে হবে। উদাহরণ— MBBSBDSNG FRLGCT টাইপ করে Send করুন 16222 নম্বরে। এখানে FRLGCT হল ফরম পূরণ করে পাওয়া User ID। ফিরতি SMS-এ একটি PIN, প্রার্থীর নাম এবং নিশ্চায়ন ফি হিসেবে ১০০ টাকা কেটে রাখার তথ্য দিয়ে সম্মতি চাওয়া হবে।

সম্মতি দেওয়ার জন্য Message অপশনে গিয়ে MBBSBDSNG লিখে, স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে PIN লিখে 16222 নম্বরে SMS প্রেরণ করতে হবে। উদাহরণ— MBBSBDSNG YES 456789 টাইপ করে Send করুন 16222 নম্বরে। এখানে 456789 হল আগের ফিরতি SMS-এ পাওয়া PIN নম্বর। PIN নম্বরটি সঠিক ভাবে লেখা হলে টেলিটকের প্রি-পেইড মোবাইল থেকে নিশ্চায়ন ফি বাবদ ১০০ টাকা কেটে রাখা হবে এবং প্রার্থীকে ফিরতি SMS-এ আবেদন নিশ্চিত করা হবে।

তালিকা দেখুন এখানে

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9