রিপোর্টে চিকিৎসকের একক স্বাক্ষর: স্বাস্থ্য অধিদপ্তরের নোটিস স্থগিত

১০ মার্চ ২০২৬, ০৭:৪৮ PM
হাইকোর্ট

হাইকোর্ট © ফাইল ছবি

প্যাথলজি রিপোর্টে চিকিৎসকের একক স্বাক্ষর বাধ্যতামূলক করে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নোটিসের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এর কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করা হয় বলে জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল বায়োকেমিস্টস (বিএসিবি)। 

সম্প্রতি বিএসিবির আহ্বায়ক মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘আদালতের এই সিদ্ধান্তে সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে সৃষ্টি হওয়া অনিশ্চয়তা আপাতত দূর হয়েছে। আমরা আশা করছি, মাননীয় আদালতের চূড়ান্ত রায়ের মাধ্যমে বিষয়টি ন্যায্য ও বাস্তবসম্মত সমাধানের দিকে এগিয়ে যাবে, যা দেশের ল্যাবরেটরি সেবার মানোন্নয়ন এবং পেশাগত মর্যাদা রক্ষায় সহায়ক হবে।’

এ আদেশের ফলে দেশের ক্লিনিকাল বায়োকেমিস্ট পেশাজীবীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মপরিবেশের স্থিতিশীলতা নিশ্চিত হয়েছে। আশা করা যায়, এই সিদ্ধান্ত দেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন ও পেশাদারিত্বের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।

এর আগে গত ৫ জানুয়ারি জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, 'শুধুমাত্র এমবিবিএস চিকিৎসকগণ বিএমডিসি রেজিস্ট্রেশন অনুযায়ী ল্যাব রিপোর্টে স্বাক্ষর করবেন'। আপাতত তা তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।

অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ভেঞ্চার, আবেদন ৩…
  • ০১ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০১ অক্টোবর ২০২৬
ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ০১ অক্টোবর ২০২৬
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬