স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস

১০ মার্চ ২০২৬, ০৫:৩০ PM , আপডেট: ১০ মার্চ ২০২৬, ০৬:০৩ PM
অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস © সংগৃহীত ও সম্পাদিত

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ মঙ্গলবার (১০ মার্চ) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে যুগ্মসচিব সনজীদা শরমিন সই করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক (ইউরোলজি) অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) পদে বদলিপূর্বক পদায়ন করা হল।

অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বাংলাদেশ আ্যাসোসিয়েশন অব ইউরোলজি সোসাইটির সেক্রেটারি।

অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ভেঞ্চার, আবেদন ৩…
  • ০১ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০১ অক্টোবর ২০২৬
ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ০১ অক্টোবর ২০২৬
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬