স্বাস্থ্য অধিদপ্তরের নবনিযুক্ত ডিজি ও পরিচালক প্রশাসনকে এনএইচএর অভিনন্দন

১১ মার্চ ২০২৬, ০৩:২৯ PM
ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স

ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স © সংগৃহীত ও সম্পাদিত

স্বাস্থ্য অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ও পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মুহাম্মদ রুমীকে অভিনন্দন জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্বাস্থ্য পেশাজীবীদের সংগঠন ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স (এনএইচএ)। আজ বুধবার (১১ মার্চ) সংগঠনটির মুখ্য সমন্বয়ক ডা. হুমায়ুন কবীর হিমু স্বাক্ষরিত এক বার্তায় এই অভিনন্দন জানানো হয়।

অভিনন্দন বার্তায় বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ও পরিচালক (প্রশাসন) পদে অধ্যাপক ডা. জালাল উদ্দীন মোহাম্মদ রুমী নিয়োগ পাওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স (এনএইচএ)।

এতে বলা হয়, ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স (এনএইচএ) মনে করে যোগ্য কর্মকর্তাদেরকে স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান দুটো পদে পদায়ন করা হয়েছে। তাদের হাত ধরে স্বাস্থ্যখাতের বিদ্যমান সমস্যাগুলোর সমাধান হবে। দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে তারা অবদান রাখবেন।
ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স (এনএইচএ) আশা করে তারা সকল দল, মতের উর্ধ্বে ওঠে নিরপেক্ষভাবে সকল দ্বায়িত্ব পালন করবেন।

একই সঙ্গে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স (এনএইচএ) স্বাস্থ্যখাতে সার্বিক উন্নয়ন ও যেকোনো স্বাস্থ্যকর্মীবান্ধব কাজে তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার সদিচ্ছা প্রকাশ করছে বলেও উল্লেখ করা হয়েছে অভিনন্দন বার্তায়।

পাহাড়ের রাজনীতি থেকে মন্ত্রণালয়ের দায়িত্বে সাচিং প্রু জেরী
  • ২১ আগস্ট ২০২৬
শপথ বাক্যে যা পাঠ করেছিলেন রাষ্ট্রপতি 
  • ২১ আগস্ট ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ভারত…
  • ২১ আগস্ট ২০২৬
স্মিথকে ছাড়িয়ে গেলেন জো রুট
  • ২১ আগস্ট ২০২৬
লন্ডন প্রবাসী থেকে সরকারের নীতিনির্ধারণের কেন্দ্রে প্রতিমন্…
  • ২১ আগস্ট ২০২৬
রাজনৈতিক পরিবারের উত্তরসূরি থেকে প্রতিমন্ত্রীর দায়িত্বে শাম…
  • ২১ আগস্ট ২০২৬