কবে থেকে গণপরিবহন পর্যাপ্ত জ্বালানি পাবে জানালেন সড়কমন্ত্রী

১৩ মার্চ ২০২৬, ০৪:০৪ PM
কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে কথা বলছেন শেখ রবিউল আলম

কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে কথা বলছেন শেখ রবিউল আলম © সংগৃহীত

গণপরিবহনের জন্য আগামী ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সড়ক, সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। এ ছাড়া তেলের দাম বাড়ানো হবে না বলেও জানান তিনি।

ঈদযাত্রা উপলক্ষে শুক্রবার (১৩ মার্চ) কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, জ্বালানিমন্ত্রী এ বিষয়ে আমাকে আশ্বস্ত করেছেন। ফলে, জ্বালানির কারণে গণপরিবহনের ভাড়া বাড়ার আশঙ্কা নেই এবং জ্বালানি সংকটে পরিবহন সংকট হওয়ারও কোনো সুযোগ নেই।

তিনি বলেন, মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে প্রায় ১ কোটি ২৫ লাখ থেকে দেড় কোটি মানুষ ঢাকা ছাড়েন, যা বিশ্বের খুব কম শহরেই দেখা যায়। এত স্বল্প সময়ে এত মানুষের যাতায়াত বড় একটি চ্যালেঞ্জ হলেও সরকার তা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করছে।

শেখ রবিউল আলম বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে রেলওয়ে পুলিশ ছাড়াও নিয়মিত পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌ পুলিশ ও বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে। পাশাপাশি আনসার সদস্যদেরও দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ জ্যাকেট পরিহিত স্বেচ্ছাসেবকও নিয়োগ করা হয়েছে এবং প্রায় প্রতি ৪০০ মিটার পরপর তাদের অবস্থান থাকবে বলে জানান তিনি।

এ সময় রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ রেলওয়ের অন্যান্য কর্মকর্তারা আরও উপস্থিত ছিলেন।

চার বন্ধুকে সঙ্গে নিয়ে প্রেমিকাকে রাতভর ধর্ষণ, গ্রেপ্তার ১
  • ৩০ আগস্ট ২০২৬
শূণ্য ৪ শতাধিক ফাজিল-কামিল মাদ্রাসার অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদ,…
  • ৩০ আগস্ট ২০২৬
রান্নার সময় গরুর মাংসের রং সবুজ, কারণ জানাল নিরাপদ খাদ্য কর…
  • ৩০ আগস্ট ২০২৬
শেষ ওভারের নাটকীয়তায় অনূর্ধ্ব-১৯ দলের টানা দ্বিতীয় জয়
  • ৩০ আগস্ট ২০২৬
৯০০ শিক্ষার্থীকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন সেই প্রধান শিক্ষক
  • ৩০ আগস্ট ২০২৬
এসএসসির অকৃতকার্যদের জন্য বিশেষ পলিসি করবে সরকার, উদ্যোক্তা…
  • ৩০ আগস্ট ২০২৬