আইএইচটি-ম্যাটসের প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ পেছাল

১২ মার্চ ২০২৬, ০৬:২৫ PM
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর © টিডিসি সম্পাদিত

সরকারি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ সংশোধন করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ এপ্রিল একযোগে এই ক্লাস শুরু হবে।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এর আগে গতকাল বুধবার (১১ মার্চ) জারি করা এক বিজ্ঞপ্তিতে আগামী ৫ মার্চ ক্লাস শুরু হওয়ার কথা জানানো হয়েছিল।

বৃহস্পতিবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে সরকারি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ও সরকারি মেডিকেল অ্যাসিসট্যান্ট ট্রেনিং স্কুলসমূহে (ম্যাটস) আগামী ১২ এপ্রিল (রবিবার) হতে একযোগে ক্লাস আরম্ভ হবে।

উল্লেখ্য, গত ৬ মার্চ আইএইচটির বিএসসি কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুদিন পর গত ৮ মার্চ এর ফল প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ওই দিন এক বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার (১০ মার্চ) থেকে আগামী ৩১ মার্চের মধ্যে ভর্তি কার্যক্রম সমাপ্ত করতে বলা হয়।

এর আগে গত বছরের ২৪ অক্টোবর আইএইচটি ও ম্যাটসের ডিপ্লোমা কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরদিন ২৫ অক্টোবর এর ফল প্রকাশ করা হয়। এর পর ৪ ডিসেম্বর প্রথম দফা, চলতি বছরের ৬ জানুয়ারি দ্বিতীয় দফা এবং ১ ফেব্রুয়ারি তৃতীয় দফার মাইগ্রেশনের ফল প্রকাশ করা হয়।

চার বন্ধুকে সঙ্গে নিয়ে প্রেমিকাকে রাতভর ধর্ষণ, গ্রেপ্তার ১
  • ৩০ আগস্ট ২০২৬
শূণ্য ৪ শতাধিক ফাজিল-কামিল মাদ্রাসার অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদ,…
  • ৩০ আগস্ট ২০২৬
রান্নার সময় গরুর মাংসের রং সবুজ, কারণ জানাল নিরাপদ খাদ্য কর…
  • ৩০ আগস্ট ২০২৬
শেষ ওভারের নাটকীয়তায় অনূর্ধ্ব-১৯ দলের টানা দ্বিতীয় জয়
  • ৩০ আগস্ট ২০২৬
৯০০ শিক্ষার্থীকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন সেই প্রধান শিক্ষক
  • ৩০ আগস্ট ২০২৬
এসএসসির অকৃতকার্যদের জন্য বিশেষ পলিসি করবে সরকার, উদ্যোক্তা…
  • ৩০ আগস্ট ২০২৬