অটোমেশনের আওতায় বিএমইউ হাসপাতালের ল্যাব সার্ভিস, কমবে ভোগান্তি

১০ মার্চ ২০২৬, ০৫:১৭ PM
অটোমেশন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান

অটোমেশন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান © সংগৃহীত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ল্যাবরেটরি সার্ভিস অটোমেশন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এর মধ্য দিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানো নয়, একই স্থানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ফি জমা দিয়ে নিকটবর্তী কাউন্টারে স্যাম্পল দিতে পারবেন রোগীরা। এতে দ্রুততম সময়ে প্রতিবেদন প্রদান সম্ভব হবে। এ ছাড়া রোগীরা এখন থেকে অনলাইনেই তার রিপোর্ট দেখতে পারবেন।

আজ মঙ্গলবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে এক অনুষ্ঠানে সদ্যবিদায়ী ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম এই কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় উপাচার্য বলেন, পৃথিবী অনেক দূর এগিয়েছে। সেভাবেই এগিয়ে যেতে হবে। সেবার গুণগত মান বৃদ্ধি করতে হবে। ল্যাবরেটরি সার্ভিস অটোমেশন একটি অপরিহার্য বিষয়। এটা ল্যাব অ্যাক্রেডিটেশনে অবদান রাখবে। একই সাথে টেস্ট করাতে গিয়ে রোগীরা যে নানা ধরণের ভোগান্তির শিকার হয় তা দূর হবে। রোগীরা সহজেই টেস্টের টাকা জমা দিয়ে দ্রুত স্যাম্পল দিয়ে দ্রুত রিপোর্ট পাবেন, রোগীদের জন্য এই যে অতি প্রয়োজনীয় কার্যক্রম তা অনেকটাই এগিয়ে গেল।

অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম আরও বলেন, এগিয়ে যাওয়ার এই যুগে মেডিকেল সেক্টরের প্রতিটি স্তরে এআইয়ের ব্যবহারও অপরিহার্য। তাই এআই বিষয়েও এখনই প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনে সংশ্লিষ্টদের অধিক মনোযোগী হতে হবে।

অন্যান্য বক্তারা বলেন, ল্যাবরেটরি সার্ভিস অটোমেশন হওয়ায় দুই যুগেরও বেশি সময়ের একটি প্রত্যাশা পূরণ হল। নির্ভুল চিকিৎসার জন্য উন্নত ল্যাবরেটরি সার্ভিসের বিকল্প নাই। ইতোমধ্যে অটোমেশন কার্যক্রমের আওতায় বিএমইউর বহির্বিভাগে টিকেট অনলাইনে রোগীরা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছেন। লক্ষাধিক রোগী অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন। ধাপে ধাপে বিএমইউর প্রয়োজনীয় সকল কার্যক্রম অটোমেশনের আওতায় নিয়ে তা বাস্তবায়ন করা হবে।

ল্যাবরেটরি সার্ভিস অটোমেশন কমিটির সদস্য সচিব ডা. এ এস এম নওরোজের সঞ্চালনায় ও বেসিক সায়েন্স অ্যান্ড প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন ও ল্যাবরেটরি সার্ভিস পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, আইটি সেলের পরিচালক অধ্যাপক ডা. এ কে এম আখতারুজ্জামান, পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আলী। এতে শুভেচ্ছা বক্তব্যের পাশাপাশি অটোমেশন কার্যক্রমের উপর প্রেজেনটেশন উপস্থাপন করেন ল্যাবরেটরি সার্ভিস অটোমেশন কমিটির সভাপতি ও হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. আমীন লুৎফুল কবীর।

অনুষ্ঠানে মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. ইব্রাহীম সিদ্দিক, মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. এম আবু হেনা চৌধুরী, অ্যানেসথিশিয়া, অ্যানালজেশিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল, ল্যাবরেটরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন, পরিচালক (মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ) মো. মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

এবার দুঃখ প্রকাশ করলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
  • ১৪ জুলাই ২০২৬
অব্যবস্থাপনার অভিযোগে ঝিনাইদহে দুই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান…
  • ১৪ জুলাই ২০২৬
দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেফতার:…
  • ১৪ জুলাই ২০২৬
পলাতক শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে যা বলল ভারত 
  • ১৪ জুলাই ২০২৬
স্কলারশিপে পিএইচডির সুযোগ ইতালির ইউনিভার্সিটি অব ফ্লোরেন্সে…
  • ১৪ জুলাই ২০২৬
হত্যাচেষ্টা মামলায় মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজ…
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence