বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বন্ধ হচ্ছে ১৭ মার্চ

১০ মার্চ ২০২৬, ০২:১৩ PM
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

পবিত্র শবে কদর ও ঈদ-উল ফিতর উপলক্ষে আগামী ১৭ মার্চ বন্ধ হচ্ছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। আজ মঙ্গলবার (১০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ছুটি শেষে বিশ্ববিদ্যালয় পুনরায় চালু হবে ২৪ মার্চ। তবে বন্ধকালীন সময়ে বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা থাকবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পবিত্র শবে কদর উপলক্ষে ১৭ মার্চ এবং ঈদ-উল ফিতর উপলক্ষে ১৮ থেকে ২৩ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, অফিস, হাসপাতালের বহির্বিভাগ, বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস, সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালটেশন সার্ভিস এবং পিসিআর ল্যাব বন্ধ থাকবে।

এ ছাড়া বন্ধকালীন সময়ে বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগসহ ১৯ ও ২২ মার্চ বিশ্ববিদ্যালয় হাসপাতালের বহির্বিভাগ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টা খোলা থাকবে। পরদিন ২৪ মার্চ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় সচল হবে।

উল্লেখ্য, রমজানের শুরু থেকেই দেশের স্কুল-কলেজ বন্ধ দেওয়া হয়। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের জরুরি আদেশে গতকাল সোমবার (৯ মার্চ) থেকে বন্ধ হয়েছে বিশ্ববিদ্যালয়ও। আজ মঙ্গলবার মেডিকেল কলেজ বন্ধ হয়েছে। তবে ‘সব বিশ্ববিদ্যালয়ে’ ছুটির কথা থাকলেও বন্ধ হচ্ছে না বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) একাডেমিক কার্যক্রম।

এ বিষয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সদ্যবিদায়ী উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুল আলমের একান্ত সচিব ডা. রুহুল কুদ্দুস বিপ্লব গতকাল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, মেডিকেল ইউনিভার্সিটি অন্যান্য ইউনিভার্সিটি থেকে আলাদা। এখানে রোগীও থাকে। এজন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ১৭ মার্চ থেকে বন্ধ থাকবে।

গুমের শিকার দুই শিক্ষার্থীর সন্ধান চেয়ে ইবি শিবিরের বিক্ষোভ
  • ৩০ আগস্ট ২০২৬
সিনিয়র অফিসার নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন, কর্মস্থল ঢাকা, আ…
  • ৩০ আগস্ট ২০২৬
শ্বাসতন্ত্রের রোগীদের জন্য বিএমইউ হবে সেন্টার অব এক্সিলেন্স…
  • ৩০ আগস্ট ২০২৬
কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘স্লেন্ডার সানফিশ’
  • ৩০ আগস্ট ২০২৬
আজও সবচেয়ে বেশি লোডশেডিং ঢাকায়, কোন বিভাগে কেমন
  • ৩০ আগস্ট ২০২৬
ফিতা কেটে কাঠের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা
  • ৩০ আগস্ট ২০২৬