বিএমইউতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন গঠন

০৪ মার্চ ২০২৬, ০৯:৪০ PM
বিএমইউতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন গঠন

বিএমইউতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন গঠন © সংগৃহীত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ২৫ সদস্য বিশিষ্ট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হয়েছেন চিফ মেডিকেল টেকনোলজিস্ট একেএম সাইদুল ইসলাম (খোকন)। এতে সাধারণ সম্পাদক হয়েছেন সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মো. সোহরাব হোসেন।

মঙ্গলবার (৩ মার্চ) বিএমইউ প্রক্টর ডা. শেখ ফরহাদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটিতে অন্য সদস্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি মো. সফিকুর রহমান (সুমন), সহ-সভাপতি মো. মতিউর রহমান ও মো. রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মোমিন সরকার এবং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. সাইফুল্লাহ খালেদ ও মো. নেছার উদ্দিন। এর সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমান (নীরব) ও সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. শাহ আলম।

এ ছাড়া অর্থ সম্পাদক মো. লোকমান হাকিম (হিমেল), সহ-অর্থ সম্পাদক মো. আরিফুর রহমান, দপ্তর সম্পাদক মো. আব্দুস সালাম, সহ-দপ্তর সম্পাদক মো. মারুফ ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. এম এম সুমন, ধর্ম বিষয়ক সম্পাদক মো. জাহিদুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক ড. মো. আনোয়ার হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মো. মাসুদ মিয়া, সহ-সমাজকল্যাণ সম্পাদক মো. ইব্রাহীম খলিল সুমন এবং মহিলা বিষয়ক সম্পাদক তাহমিনা তাহের (তানিয়া) ও সহ-মহিলা বিষয়ক সম্পাদক হয়েছেন মোছা. জান্নাতুল ফেরদৌস।

কমিটির কার্যনির্বাহী সদস্য হয়েছেন মোছা. আফরোজা খাতুন, মো. আব্দুল হাই, মো. আরিফুল ইসলাম ও মো. নজরুল ইসলাম।

আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেসবুকে ছড়াল এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের তথ্য সংগ্রহের …
  • ০১ অক্টোবর ২০২৬
তুরাগ নদ থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ০১ অক্টোবর ২০২৬
শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে শূন্যে তুলে আছাড় দিলেন সহপাঠীর অভি…
  • ০১ অক্টোবর ২০২৬