বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী

০৯ মার্চ ২০২৬, ০৫:৫৯ PM
অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী

অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী © সংগৃহীত ও সম্পাদিত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সাবেক অধ্যাপক ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকীকে (এফএম সিদ্দিকী) নিয়োগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ সোমবার (৯ মার্চ) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। উপসচিব সঞ্জীব দাশ এতে সই করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘মহামান্য রাষ্ট্রপতি ও আচার্যের সানুগ্রহ অনুমোদনক্রমে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (২০২৫ সনের ১২ নং অধ্যাদেশ বলে সংশোধিত)’-এর ১২ ধারা অনুযায়ী অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী, প্রাক্তন অধ্যাপক, মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজকে বর্ণিত শর্তে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হল।’

নিয়োগের শর্ত হিসেবে বলা হয়েছে, উপাচার্য হিসেবে তার নিযুক্তির মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ বছর হবে; তিনি বেতন-ভাতাসহ বিধি অনুযায়ী উপাচার্যের পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন, উপাচার্য হিসাবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (২০২৫ সনের ১২ নং অধ্যাদেশ বলে সংশোধিত)-এর ১৪ ধারা অনুযায়ী তার দায়িত্বাবলী পালন করবেন এবং রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

গুমের শিকার দুই শিক্ষার্থীর সন্ধান চেয়ে ইবি শিবিরের বিক্ষোভ
  • ৩০ আগস্ট ২০২৬
সিনিয়র অফিসার নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন, কর্মস্থল ঢাকা, আ…
  • ৩০ আগস্ট ২০২৬
শ্বাসতন্ত্রের রোগীদের জন্য বিএমইউ হবে সেন্টার অব এক্সিলেন্স…
  • ৩০ আগস্ট ২০২৬
কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘স্লেন্ডার সানফিশ’
  • ৩০ আগস্ট ২০২৬
আজও সবচেয়ে বেশি লোডশেডিং ঢাকায়, কোন বিভাগে কেমন
  • ৩০ আগস্ট ২০২৬
ফিতা কেটে কাঠের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা
  • ৩০ আগস্ট ২০২৬