বিএমইউতে স্ট্রাকচার্ড ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট ব্যাংক উদ্বোধন

০৫ মার্চ ২০২৬, ০৭:২৫ PM
বিএমইউতে স্ট্রাকচার্ড ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট ব্যাংক উদ্বোধন

বিএমইউতে স্ট্রাকচার্ড ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট ব্যাংক উদ্বোধন © সংগৃহীত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চিকিৎসা শিক্ষার্থীদের ক্লিনিক্যাল পরীক্ষা নেওয়ার জন্য মানসম্মত প্রশ্ন ও কেসের ডাটাবেজ ‘স্ট্রাকচার্ড ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট (এসসিএ) প্রশ্ন ব্যাংক’ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম এটি উদ্বোধন করে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. জিল্লুর রহমানের কাছে হস্তান্তর করেন।

বিএমইউ সূত্রে জানা গেছে, এসসিএ ব্যাংক এর কার্যক্রম সম্পন্ন করতে বিএমইউর ৫১৮ জন ফ্যাকাল্টি অংশ নেন। তারা মেডিসিন অনুষদ, সার্জারি অনুষদ, শিশু অনুষদ, ডেন্টিস্ট্রি অনুষদ, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের বিভিন্ন বিভাগের ৫ হাজার ১৮০টি প্রশ্ন ও প্রশ্নোত্তর সেট তৈরি করে এসসিএ ব্যাংকে জমা দেন।

বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-চিকিৎসকরা বলছেন, এই কার্যক্রম বিএমইউর উচ্চতর চিকিৎসা শিক্ষায় এক যুগান্তকারী অর্জন ও মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এসসিএর ওপর প্রয়োজনীয় কর্মশালাও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বিএমইউর শিক্ষা কার্যক্রমে এ ধরণের উদ্যোগ এই প্রথম।

উদ্বোধনকালে ভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, বিএমইউর বর্তমান প্রশাসন উচ্চতর মেডিকেল শিক্ষা কার্যক্রমের সকল ক্ষেত্রে উন্নতিতে কার্যকর উদ্যোগ নিয়েছে। রেসিডেন্সি প্রোগ্রামকে ঢেলে সাজিয়েছে। ফ্যাকাল্টিদের দক্ষতা বৃদ্ধি ও উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। শিক্ষা কার্যক্রমে পর্যালোচনা, মূল্যায়ন, রিভিউসহ প্রয়োজনীয় ক্ষেত্রসমূহে গুরুত্ব দেওয়া হয়েছে। মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। ফলে উচ্চতর মেডিকেল শিক্ষার গুণগত মান বৃদ্ধির সাথে সাথে পরীক্ষায় পাশের হার বৃদ্ধিতেও ইতিবাচক ফল পাওয়া যাবে। দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক, এমনকি গুণগত মান সম্পন্ন শিক্ষক তৈরিতেও এই কার্যক্রমসমূহ অবদান রাখবে।

তিনি বলেন, বিশ্বের অনেক দেশ এগিয়ে গেছে, পাশ্ববর্তী দেশসমূহ এগিয়ে গেছে। তাদের সাথে তাল মিলিয়ে বিএমইউর উচ্চতর মেডিকেল শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে হবে। দক্ষ ও গুণী চিকিৎসক, শিক্ষক তৈরিতে বিএমইউ বিশ্বের বুকে অনন্য সাধারণ ভূমিকা রাখবে সেটাই কাম্য। বিএমইউর শিক্ষা, চিকিৎসা ও গবেষণা থেকে এদেশের মানুষ, বিশ্বের মানুষ, রোগীরা উপকৃত হবেন সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে।

উপাচার্য বলেন, প্রথমবারের মত এই বিশ্ববিদ্যালয়ে পাঁচ হাজারের অধিক প্রশ্ন নিয়ে একটি স্ট্রাকচারাল ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট ব্যাংক গঠন করা হয়েছে। শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে বর্তমান মূল্যায়ন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। একক পরীক্ষাভিত্তিক মূল্যায়নে শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা ও আচরণকে ধারাবাহিকভাবে মূল্যায়নের জন্য এসসিএ পদ্ধতির উন্নয়ন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামের সঞ্চালনায় ব্যাংকের বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যত সুযোগ নিয়ে আলোকপাত করেন সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. ইব্রাহিম সিদ্দিক। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন বিএমইউ প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার ও কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার।

আইকিউএসি পরিচালক অধ্যাপক ডা. নুরুন্নাহার খানমের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বিএমইউর মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. শামীম আহমেদ, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. এম আবু হেনা চৌধুরী, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মনির হোসেন খান, ডেন্টাল অনুষদের ডিন ডা. সাখাওয়াৎ হোসেন, প্রক্টর ডা. শেখ ফরহাদ, নিওনেটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল মান্নান, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. এরফানুল হক সিদ্দিকী, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান, আইকিউএসির অতিরিক্ত পরিচালক ডা. দীন-ই-মুজাহিদ মোহাম্মদ ফারুক ওসমানি, অতিরিক্ত পরিচালক ডা. আবু সালেহ মোহাম্মদ আবু ওবাইদা প্রমুখ আলোচনা করেন।

ইনকোর্সের প্রশ্নে সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় পরীক…
  • ২১ জুন ২০২৬
শাকিব বললেন— ‘তোমার শাশুড়ি রান্না করে দিয়েছে’: মিষ্টি জান্ন…
  • ২১ জুন ২০২৬
অনার্স ৪র্থ বর্ষের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
  • ২১ জুন ২০২৬
শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে শিক্ষকের অপসারণের দাবিতে মান…
  • ২১ জুন ২০২৬
সুইস গভর্নমেন্ট এক্সিলেন্স স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ সুই…
  • ২১ জুন ২০২৬
‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’—পুলিশকে যুবলীগ নেত…
  • ২১ জুন ২০২৬