নবনিযুক্ত উপাচার্যকে বিএমইউ ড্যাব নেতৃবৃন্দের শুভেচ্ছা

১০ মার্চ ২০২৬, ০৬:০০ PM
নবনিযুক্ত উপাচার্যকে বিএমইউ ড্যাব নেতৃবৃন্দের শুভেচ্ছা

নবনিযুক্ত উপাচার্যকে বিএমইউ ড্যাব নেতৃবৃন্দের শুভেচ্ছা © সংগৃহীত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। আজ মঙ্গলবার (১০ মার্চ) অধ্যাপক এফএম সিদ্দিকীর প্রাইভেট চেম্বারে গিয়ে ফুলের তোড়া দিয়ে এই শুভেচ্ছা জানান সংগঠনটির বিএমইউ শাখার নেতৃবৃন্দ।

শুভেচ্ছা জ্ঞাপনকালে নেতৃত্ব দেন বিএমইউ ড্যাবের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডা. শেখ ফরহাদ। নবনিযুক্ত উপাচার্য ড্যাব নেতৃবৃন্দকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাশিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণাকে সম্মিলিতভাবে কাজ করে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

এ সময় বিএমইউ মেডিকেল টেকানোলজি অনুষদের ডিন ও ড্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম আবু হেনা চৌধুরী, শিশু অনুষদের ডিন ও  ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কলোরেক্টাল সার্জন সহযোগী অধ্যাপক ডা. মো. সহিদুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. মো. শাহিদুল হাসান বাবুল, বিএমইউর অতিরিক্ত রেজিস্ট্রার-১ ও ড্যাবের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মো. দেলোয়ার হোসেন টিটো, সহকারী প্রক্টর ডা. রিফাত রহমান, অবস অ্যান্ড গাইনি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আনজুমান আরা, ইউরোলজি বিভাগের চিকিৎসক ও ড্যাবের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ডা. মোহাম্মদ জাফর ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল সোমবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সাবেক অধ্যাপক ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকীকে (এফএম সিদ্দিকী) নিয়োগ দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপাচার্য হিসেবে তার নিযুক্তির মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ বছর হবে; তিনি বেতন-ভাতাসহ বিধি অনুযায়ী উপাচার্যের পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন, উপাচার্য হিসাবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (২০২৫ সনের ১২ নং অধ্যাদেশ বলে সংশোধিত)-এর ১৪ ধারা অনুযায়ী তার দায়িত্বাবলী পালন করবেন এবং রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

ভাত খেলেই কী ভুঁড়ি বাড়ে? যা জানালেন পুষ্টিবিদ
  • ০৪ আগস্ট ২০২৬
মায়ের অসমাপ্ত স্বপ্ন, নীলার ছয় বছরের লড়াই আর একটি থিসিস ডিফ…
  • ০৪ আগস্ট ২০২৬
‘বাবা, তুমি মাকে আংটি পড়িয়ে বিয়ের প্রস্তাব দাও’
  • ০৪ আগস্ট ২০২৬
আলভারেজের দলবদলের স্বপ্নে ভাটা, ফিরলেন আতলেতিকোর অনুশীলনে
  • ০৪ আগস্ট ২০২৬
ফাইনালের পর ফের ‘সহিংস আচরণ’, বিতর্কে আর্জেন্টাইন তারকা ফুট…
  • ০৪ আগস্ট ২০২৬
‘পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা’— সাত শব্দেই বদলে গিয়েছিল…
  • ০৪ আগস্ট ২০২৬