সড়ক দুর্ঘটনা: ৭ দিনের লড়াইয়ে হার মেনে না ফেরার দেশে মেডিকেল ছাত্রী

১০ মার্চ ২০২৬, ০৬:৪৮ PM , আপডেট: ১০ মার্চ ২০২৬, ০৬:৫৫ PM
আনিসা ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন

আনিসা ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন © সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রাজশাহীর বেসরকারি ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্রী আনিসা শারমিলা নাফিসা। আজ মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট (নিন্স) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আনিসা ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ২২ ব্যাচের এমবিবিএস শিক্ষার্থী। গত ৩ মার্চ মেডিকেল কলেজ থেকে বাসায় ফেরার পথে নগরীর লিলি হল সংলগ্ন এলাকায় মিনি ট্রাকের সাথে দুর্ঘটনার শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ও পরে নিন্সে নেওয়া হয়।

দুর্ঘটনার দিন তার আহত হওয়ার খবর জানিয়ে দোয়া চেয়ে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের প্রভাষক (বায়োকেমিস্ট্রি) ডা. এফএম এহসানুল হক লিখেছিলেন, ‘আজকের দিনটি শুরু হয়েছে অত্যন্ত দুঃখজনক একটি খবর দিয়ে। আমাদের ২২তম এমবিবিএস ব্যাচের অত্যন্ত মেধাবী একজন শিক্ষার্থী আনিসা শারমিলা নাফিসা গুরুতর সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। বর্তমানে তিনি রামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার জিসিএস স্কোর ৫, যা খুবই নিম্ন এবং উদ্বেগজনক। মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন তাকে এই ভয়াবহ দুর্ঘটনা থেকে দ্রুত সুস্থ হয়ে ওঠার শক্তি দান করেন। আসুন, আমরা সবাই তার জন্য দোয়া করি।’

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে নাফিসার না ফেরার সংবাদও দিয়েছেন তিনি। লিখেছেন, ‘আনিসা আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ (সুবহানাহু ওয়া তায়ালা) যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা জান্নাতুল ফিরদাউস দান করেন, তার সব ভুলত্রুটি ক্ষমা করে দেন এবং তার কবরকে নূরে ভরে দেন। আল্লাহ তার পরিবার ও প্রিয়জনদের এই শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন।’

এক শোকবার্তায় কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর ডা. ফাতেমা সিদ্দিকা লিখেছেন, ‘তার এই মৃত্যুতে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ পরিবার গভীরভাবে শোকাহত। আল্লাহ সুবহানাহু তায়ালা আনিসা শারমিলাকে মাফ করুন, রহম করুন ও জান্নাতুল ফিরদাউস দান করুন এবং নিহতের পরিবারবর্গকে সবরে জামিল (সুন্দর ধৈর্য) ধারন করার তাওফিক দান করুন (আমিন)।’

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ, যা বলছে অধ…
  • ১০ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসেই চাকরি দেবে ইজি ফ্যাশন, আবেদন অনলাইনে
  • ১০ অক্টোবর ২০২৬
মারা গেলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন
  • ১০ অক্টোবর ২০২৬
মাদক সেবন করে বিশৃঙ্খলা, যুবকের ৬ মাসের কারাদণ্ড
  • ১০ অক্টোবর ২০২৬
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ বছরে বেড়েছে ১০ হাজার শ…
  • ১০ অক্টোবর ২০২৬
৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পানামা, ধসে পড়ল ভবন-স…
  • ১০ অক্টোবর ২০২৬