উপজেলা হাসপাতালে চিকিৎসা নিলেন জামায়াতের এমপি, খেলেন সাধারণ রোগীদের খাবারও

১১ মার্চ ২০২৬, ০৫:২৬ PM , আপডেট: ১১ মার্চ ২০২৬, ০৫:৩০ PM
উপজেলা কমপ্লেক্সে চিকিৎসা নিলেন জামায়াতের এমপি, খেলেন সাধারণ রোগীদের খাবারও

উপজেলা কমপ্লেক্সে চিকিৎসা নিলেন জামায়াতের এমপি, খেলেন সাধারণ রোগীদের খাবারও © সংগৃহীত

হঠাৎ অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে আলোচনায় এসেছেন নওগাঁ-২ আসনে জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। শুধু চিকিৎসাসেবা গ্রহণই করেননি, সাধারণ রোগীদের জন্য হাসপাতাল থেকে বরাদ্দ করা খাবারও খেয়েছেন তিনি। এ ঘটনায় দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক বার্তা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নওগাঁ-২ আসনটি জেলার পত্নীতলা ও ধামইরহাট উপজেলা নিয়ে গঠিত। এর মধ্যে এনামুল হকের উপজেলা ধামইরহাট। হঠাৎ অসুস্থ হয়ে তিনি গত সোমবার (৯ মার্চ) সকালে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশিষ কুমার সরকার গণমাধ্যমকে জানান, সেদিন সকাল কোনো পূর্বঘোষণা ছাড়াই পৌনে ৯টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আসেন এনামুল হক। তিনি গ্যাস্ট্রিক ও হাইপার টেনশনজনিত সমস্যায় ভুগছিলেন। কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিলে তিনি ভর্তি হন এবং দুপুর পর্যন্ত সেখানে চিকিৎসা নেন। এ সময় তিনি হাসপাতালে রোগীদের জন্য সরবরাহ করা খাবার খান।

জনপ্রতিনিধিরা সরকারি হাসপাতালে চিকিৎসা নিলে সাধারণ মানুষের আস্থা বাড়বে জানিয়ে এই চিকিৎসক বলেন, সংসদ সদস্য তাঁদের সেবার প্রশংসা করেছেন।

এ বিষয়ে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, চাইলেই নওগাঁ বা জয়পুরহাটের বড় হাসপাতালে চিকিৎসা নেওয়া যেত। তবে এলাকার মানুষ যেখানে নিয়মিত চিকিৎসা নেয়, সেখানেই সেবা নিতে চেয়েছি। সীমিত সক্ষমতা নিয়েও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আন্তরিক হলে ভাল সেবা দেওয়া সম্ভব।

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9