‘রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেওয়ার অধিকার নেই’

১১ মার্চ ২০২৬, ০১:৩৬ PM , আপডেট: ১১ মার্চ ২০২৬, ০১:৪১ PM
ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের © সংগৃহীত

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, রাষ্ট্রপতি ফ্যাসিস্টের দোসর, সংসদে তার বক্তব্য দেওয়ার অধিকার নেই।

অধিবেশন শুরুর আগের দিন বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে আসেন জামায়াত-এনসিপিসহ বিরোধী দলীয় সংসদ সদস্যরা। বেলা ১২টায় বিরোধী দলের সভাকক্ষে বৈঠকে বসেন তারা। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াত আমির এবং প্রধান বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

পরে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, অধিবেশনে এ রাষ্ট্রপতির ভাষণ দেয়ার কোনো অধিকার নেই। কিন্তু বিএনপি কী কারণে এ কাজটি করছে, তা বোধগম্য নয়।

বিরোধী দলীয় উপনেতা আরও বলেন, অধিবেশনে ডেপুটি স্পিকারের বিষয়ে বিরোধী দলের একটি আলোচনা হয়েছে। প্রস্তাব আসার পরে সিদ্ধান্ত জানানো হবে।

জানা গেছে, ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক হবে। জাতীয় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এবং সভাপতিত্ব নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত ক্ষমতাসীনদের মনোনীত প্রার্থীই স্পিকার ও ডেপুটি স্পিকার হন।

নগদ লিমিটেডে চাকরি, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
৪৫৯২ জনবল নিয়ে গঠিত হচ্ছে পুলিশের নতুন ইউনিট, নিয়োগ পাবেন য…
  • ০১ অক্টোবর ২০২৬
উপজেলার ৯৪ জন নিয়োগপত্র পেলেও পাননি ঢাবির তালহা
  • ০১ অক্টোবর ২০২৬
ছাত্রলীগ নেতার সাথে নামের মিল থাকায় প্রথমবার বাদ, পুনঃযাচাই…
  • ০১ অক্টোবর ২০২৬
সেপ্টেম্বরে ৪৯ নারী-শিশুকে ধর্ষণ, হত্যার শিকার ৫২ জন
  • ০১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ–আফগানিস্তান টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬