সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত আজ, জামায়াত কি পদ নেবে?

১১ মার্চ ২০২৬, ০৯:৪০ AM
জাতীয় সংসদের নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্ধারণে আজ আলাদা সভায় বসছে বিএনপি ও জামায়াতে ইসলামী

জাতীয় সংসদের নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্ধারণে আজ আলাদা সভায় বসছে বিএনপি ও জামায়াতে ইসলামী © টিডিসি সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হচ্ছে। তবে এতে কে সভাপতিত্ব করবেন তা এখনও নির্ধারণ হয়নি। নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার কে হচ্ছেন, সে সিদ্ধান্তও আসেনি। জুলাই সনদ অনুযায়ী প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ডেপুটি স্পিকার দেবে কিনা, তাও নির্ধারণ হয়নি।

এসব বিষয়ে আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক হবে। জাতীয় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এবং সভাপতিত্ব নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে। সাধারণত ক্ষমতাসীনদের মনোনীত প্রার্থীই স্পিকার ও ডেপুটি স্পিকার হন।

যদিও এবার ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। তবে তারা পদটি নেবে কিনা, তা নিশ্চিত নয়। বিরোধী দলের বৈঠকও আজ হতে পারে। সেখানে সিদ্ধান্ত নিলে বিষয়টি নিয়ে নিশ্চিত হওয়া যাবে।

জুলাই জাতীয় সনদ অনুযায়ী, আইনসভা হবে দ্বিকক্ষবিশিষ্ট। উচ্চকক্ষ হবে নিম্নকক্ষের ভোটের সংখ্যা অনুপাতে। উভয় কক্ষে বিরোধী দল থেকে একজন করে ডেপুটি স্পিকার থাকবে। এতে বিএনপি একমত হলেও উচ্চকক্ষের গঠন পদ্ধতি নিয়ে ভিন্নমত জানিয়েছে তারা। তবে ডেপুটি স্পিকার পদটি জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে দলটি।

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দেড় বছর পর গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়। এতে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিএনপি। সংবিধান অনুযায়ী, নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের বৈঠক আহবান করতে হয়। সে হিসেবে ১২ মার্চ প্রথম অধিবেশন আহবান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

সে অনুযায়ী, আগামীকাল বেলা ১১টায় শুরু হবে নতুন সংসদের প্রথম অধিবেশন। এটি কত দিন চলবে, তা চূড়ান্ত হয়নি। জানা গেছে, সংসদের শীর্ষ পদগুলোতে অভিজ্ঞ ও গ্রহণযোগ্য মুখ বসাতে চাইছে বিএনপি। স্পিকার পদে স্থায়ী কমিটির দুই সদস্য আবদুল মঈন খান, হাফিজ উদ্দিন আহমদ ও সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক আলোচনায় আছেন।

আরও পড়ুন: বিবিসির মহাপরিচালক ও বাংলা বিভাগের সম্পাদককে মাহদীর লিগ্যাল নোটিশ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেছেন, বুধবার বিএনপির সংসদীয় দলের বৈঠকে নতুন স্পিকার নির্বাচনসহ প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করবেন, তা ঠিক করা হবে।

এদিকে জামায়াতের সংসদ সদস্যরা বলছেন, ডেপুটি স্পিকার ও সংসদে রাষ্ট্রপতির ভাষণের বিষয়ে জামায়াতের অবস্থান নিয়ে আজ বুধবার বিরোধী দলের সংসদীয় কমিটিতে আলোচনায় সিদ্ধান্ত হবে। দলটি বলছে, জামায়াত জুলাই সনদ অনুযায়ী ডেপুটি স্পিকার নিতে চায়, ক্ষমতাসীনদের অনুগ্রহ হিসেবে তারা এটি চান না।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে বলেছেন, জুলাই জাতীয় সনদের আলোকে উচ্চ ও নিম্নকক্ষের দুটি ডেপুটি স্পিকার পদই জামায়াত পায়, অনুগ্রহের কিছু নেই। জুলাই সনদের আলোকে এ দুটি পদ দেওয়ার কথা বলা হলেও আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি বা প্রস্তাব আসেনি। বিএনপিকে জুলাই সনদ বাস্তবায়নে অবস্থান পরিষ্কার করলে জামায়াত ডেপুটি স্পিকার বিষয়ে অবস্থান জানাবে।

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9