‘ঐক্যমতের সরকার’ গঠনে সরকারি ও বিরোধী দলীয় হুইপদের আলোচনা

১০ মার্চ ২০২৬, ০২:২৩ PM , আপডেট: ১০ মার্চ ২০২৬, ০২:২৩ PM
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলামের সাথে বিরোধী দলীয় সংসদ সদস্যদের সাক্ষাৎ

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলামের সাথে বিরোধী দলীয় সংসদ সদস্যদের সাক্ষাৎ © সংগৃহীত

বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলামের সাথে বিরোধীদলীয় সংসদ সদস্যদের এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) সংসদ ভবনস্থ চিফ হুইপের অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ‘ঐক্যমতের সরকার’ প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা করেন তারা।

বৈঠকে বিরোধী দলীয় চীফ হুইপ মো. নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন মো. রফিকুল ইসলাম খান, মো. আবুল হাসনাত এবং মো. নূরুল ইসলাম।

সাক্ষাৎকালে উভয় পক্ষ দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি ‘ঐক্যমতের সরকার’ প্রতিষ্ঠার লক্ষ্যে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা করেন। আলোচনায় জাতীয় স্বার্থে সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল এবং অংশগ্রহণমূলক করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুন: তিন মাসের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকের শূন্য পদ পূরণের নির্দেশ শিক্ষামন্ত্রীর

এ সময় সরকারি দলের চিফ হুইপ মো. নুরুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে সরকার গঠন করেছে, সেখানে সংসদের প্রতিটি কার্যক্রমে বিরোধী দলের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা অঙ্গীকারাবদ্ধ।’ বিরোধী দলীয় চীফ হুইপের সাথে অনুষ্ঠিত এ বৈঠকটি সংসদ প্রাণবন্ত  করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9