সব সরকারের আমলেই শরীয়তপুর উন্নয়ন বঞ্চিত ছিল: সাইফুল আলম এমপি

০৯ মার্চ ২০২৬, ০৩:১১ AM
সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন

সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন © সংগৃহীত

ঢাকা-১২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে গোপালগঞ্জে রাজধানীর মতোই উন্নয়ন হলেও শরীয়তপুর জেলায় আওয়ামী লীগ সরকার কোন উন্নয়ন করেনি। অতীতের সব সরকারই শরীয়তপুর জেলায় উন্নয়নে ভূমিকা রাখেনি। ফলে শরীয়তপুর সব সরকারের আমলেই সবসময় উন্নয়ন বঞ্চিত ছিল।

রোববার (৮ মার্চ) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে শরীয়তপুর ওয়েলফেয়ার ফোরাম আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় বক্তব্য রাখেন শরীয়তপুর-১ আসনের জামায়াতের এমপি প্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি ডক্টর মোশাররফ হোসেন মাসুদ, ন্যাশনাল ডক্টর ফোরামের মহাসচিব ও শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল এবং শরীয়তপুর-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের ঘাঁটি ছিল এক সময়। এবার আওয়ামী লীগে ও বিএনপির সাথে লড়াই করে আমরা বিপুলসংখ্যক ভোট পেয়েছি। নির্বাচনের ফসল উঠানে এসেছে। কিন্তু গোলায় উঠেনি। হাজী শরীয়ত উল্লাহর স্মৃতি বিজড়িত শরীয়তপুরে আওয়ামী লীগের ঘাঁটিতে একদিন ইসলামী আন্দোলনের বিজয় হবেই। ইনশাল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা জামায়াতের নায়েবে আমীরকে এম মকবুল হোসেন, জাজিরা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পল্টন থানা জামায়াতের কর্ম পরিষদ সদস্য সাইয়েদ মোহাম্মদ জুবায়ের, জেলা শিবিরের সভাপতি কাউসার হামিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের অফিস সম্পাদক আসিফ ইমাম প্রমুখ।

প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেসবুকে ছড়াল এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের তথ্য সংগ্রহের …
  • ০১ অক্টোবর ২০২৬
তুরাগ নদ থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ০১ অক্টোবর ২০২৬
শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে শূন্যে তুলে আছাড় দিলেন সহপাঠীর অভি…
  • ০১ অক্টোবর ২০২৬
ফিফা আসিয়ান কাপ: প্রথমার্ধেই বাংলাদেশের জালে ৬ গোল
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধান শিক্ষকের কারসাজি, সাদা কাগজে ২৯ লাখ টাকা ব্যয়ের ভাউচ…
  • ০১ অক্টোবর ২০২৬