বিরোধী দলের সংসদ সদস্যদের নিয়ে বৈঠকে জামায়াত আমির

১১ মার্চ ২০২৬, ১২:০৯ PM
জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান © ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে দলটির সংসদ সদস্যদের নিয়ে বৈঠকে বসেছেন। আজ বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনের বিরোধী দলীয় নেতার কক্ষে এ বৈঠক শুরু হয়েছে। জামায়াতে ইসলামীর এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, কিছুক্ষণ আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের বিরোধী দলীয় নেতার কক্ষে জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের নিয়ে বৈঠক শুরু হয়েছে। বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফ করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হচ্ছে। তবে এতে কে সভাপতিত্ব করবেন তা এখনও নির্ধারণ হয়নি। নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার কে হচ্ছেন, সে সিদ্ধান্তও আসেনি। জুলাই সনদ অনুযায়ী প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ডেপুটি স্পিকার দেবে কিনা, তাও নির্ধারণ হয়নি।

আরও পড়ুন: ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে আসতে আলোচনায় ডজন খানেক নেতা

এসব বিষয়ে আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক হবে। জাতীয় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এবং সভাপতিত্ব নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে। সাধারণত ক্ষমতাসীনদের মনোনীত প্রার্থীই স্পিকার ও ডেপুটি স্পিকার হন।

যদিও এবার ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। তবে তারা পদটি নেবে কিনা, তা নিশ্চিত নয়। বিরোধী দলের বৈঠকও আজ অনুষ্ঠিত হচ্ছে। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

নগদ লিমিটেডে চাকরি, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
৪৫৯২ জনবল নিয়ে গঠিত হচ্ছে পুলিশের নতুন ইউনিট, নিয়োগ পাবেন য…
  • ০১ অক্টোবর ২০২৬
উপজেলার ৯৪ জন নিয়োগপত্র পেলেও পাননি ঢাবির তালহা
  • ০১ অক্টোবর ২০২৬
ছাত্রলীগ নেতার সাথে নামের মিল থাকায় প্রথমবার বাদ, পুনঃযাচাই…
  • ০১ অক্টোবর ২০২৬
সেপ্টেম্বরে ৪৯ নারী-শিশুকে ধর্ষণ, হত্যার শিকার ৫২ জন
  • ০১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ–আফগানিস্তান টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬