চানখারপুলে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান, দুটি হাসপাতাল-ডায়াগনস্টিক বন্ধ

২৫ মার্চ ২০২৬, ০৪:৫৩ PM
আহমেদ স্পেশালাইজড হসপিটাল

আহমেদ স্পেশালাইজড হসপিটাল © সংগৃহীত

বিভিন্ন অনিয়মের অভিযোগে রাজধানীর চানখারপুলের আহমেদ স্পেশালাইজড হাসপাতাল এবং অ্যাক্টিভ ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধের করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ বুধবার (২৫ মার্চ) সকালে অভিযান পরিচালনা করে স্বাস্থ্য অধিদপ্তরের আভিযানিক দল।

অধিদপ্তর জানায়, ব্লাড ব্যাংক ও হাসপাতালের লাইসেন্স আছে কিনা এবং লাইসেন্স নবায়ন করা হয়েছে কিনা; এগুলো দেখা হচ্ছে। যাদের লাইসেন্স নেই এবং অনিয়ম করছে, সেসব প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হচ্ছে। কর্মকর্তারা জানান, স্বাস্থ্যসেবা পাওয়া মানুষের অধিকার। মানুষ যাতে সঠিক সেবা পায়, এজন্য অভিযান নিয়মিত চলবে।

অধিদপ্তর জানায়, অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে আহমেদ স্পেশালাইজড হসপিটাল এবং অ্যাক্টিভ ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিক সেন্টারের সকল কার্যক্রম বন্ধের সকল কার্যক্রম বন্ধের আদেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, অভিযানে আহমেদ স্পেশালাইজড হসপিটালের জেনারেটর এবং অক্সিজেন সিলিন্ডার একই জায়গায় রাখা, জরুরি বিভাগ ও পোস্ট অপারেটিভ রুম না রাখার অভিযোগের প্রমাণ পায় আভিযানিক দল। একই সঙ্গে অ্যাকটিভ ব্লাডব্যাং ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে লাইসেন্সের মেয়াদ না থাকা এবং ট্রান্সফিউশন করার বিশেষজ্ঞ চিকিৎসক না থাকার অভিযোগের প্রমাণ পাওয়া গেছে।

জনবল নিয়োগ দেবে গ্রাফিক অ্যাসোসিয়েটস ইন্টারন্যাশনাল লিমিটেড 
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লীতে ককরোচ পার্টির বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়, আটক ৬ শত…
  • ১০ অক্টোবর ২০২৬
ঢাবির মুজিব হলে শিক্ষার্থীর বিরুদ্ধে সহপাঠীর অর্থ চুরির অভি…
  • ১০ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিনকে হত্যার আগে ধর্ষণ করেন সিএনজিচালক সুমন
  • ১০ অক্টোবর ২০২৬
ককরোচ প্রধান অভিজিৎ দীপকে আটক
  • ১০ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষা…
  • ১০ অক্টোবর ২০২৬