ভিডিও কলে সিলেটের হাসপাতালে হাজিরা তলব করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

২৪ মার্চ ২০২৬, ০৪:৩৭ PM
ভিডিও কলে সিলেটের হাসপাতালে হাজিরা তলব করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ভিডিও কলে সিলেটের হাসপাতালে হাজিরা তলব করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী © সংগৃহীত

এবার ভিডিও কলের মাধ্যমে সিলেটের আরও একটি হাসপাতালে আকস্মিক উপস্থিত হলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। আজ মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ১২টার দিকে তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খোঁজখবর নেন। এ সময় চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের হাজিরাও তলব করেন তিনি।

ভিডিও কলের শুরুতেই প্রতিমন্ত্রী আউটডোরে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন। তিনি রোগীদের কাছে সেবার মান এবং সরকারি ওষুধ ঠিকমত পাচ্ছেন কি না, সে বিষয়ে জানতে চান। এরপর তিনি হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকদের খোঁজ করেন এবং সরাসরি ভিডিওতে হাসপাতালের হাজিরা খাতা দেখতে চান। খাতায় কাদের স্বাক্ষর আছে এবং কারা কর্মস্থলে উপস্থিত আছেন, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তিনি।

চিকিৎসকদের উপস্থিতি এবং রোগীদের সন্তুষ্টির কথা জানতে পেরে প্রতিমন্ত্রী সংশ্লিষ্টদের ভূয়সী প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের প্রতিটি নাগরিকের সুচিকিৎসা নিশ্চিত করতে আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। তিনি চিকিৎসকদের সেবার মানসিকতা নিয়ে কাজ করার এবং রোগীদের আস্থা অর্জনের মাধ্যমে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ গড়তে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

এর আগে গতকাল সোমবার (২৩ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলা হাসপাতালেও একইভাবে ভিডিও কলে হাজির হন ড. এম এ মুহিত। ঈদের ছুটিতে তৃণমূলের চিকিৎসাসেবা সচল রয়েছে কি—না, তা দেখতেই তার এই ঝটিকা তদারকি। সেখানে কর্মরত চারজন চিকিৎসকের মধ্যে একজনকে অনুপস্থিত পেয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন।

ভিডিও কলে জরুরি বিভাগের নার্স ও সাধারণ রোগীদের সঙ্গে কথা বলার সময় প্রতিমন্ত্রী বলেন, আপনারা দুর্গম এলাকায় মানুষের একমাত্র ভরসা। আপনাদের ত্যাগের কথা সরকার জানে। তিনি তৃণমূলের মানুষের জন্য বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে দেশের প্রতিটি নাগরিকের জন্য ‘হেলথ কার্ড’ নিশ্চিত করার মাধ্যমে স্বাস্থ্য খাতকে আমূল বদলে দেওয়ার রোডম্যাপের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের দুদিনের কর্মসূ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জনগণের কষ্টের কথা জাতীয় সংসদে বলতে দিচ্ছে না সরকার: জামায়াত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে ‘সবাই ক্ষমা কইরেন’ স্ট্যাটাসের পর মিলল যুবকের মরদেহ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চ্যাটজিপিটি দিয়ে ‘ভুয়া সাক্ষ্য-পুলিশি বক্তব্য’ বানিয়ে আদালত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় থানার কাছে যুবককে গুলি করে হত্যা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9