হঠাৎ ভিডিও কলে হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, অনুপস্থিত চিকিৎসকদের বিষয়ে ‘খোঁজ’ নেওয়ার নির্দেশ

২৩ মার্চ ২০২৬, ০৩:০৭ PM
 হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্য প্রতিমন্ত্রী © সংগৃহীত

উপজেলা সরকারি হাসপাতালে ডাক্তারদের খোঁজে হঠাৎ হাজির হলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। সেখানে থাকা চারজনের মধ্যে একজনকে পেলেন না। চিকিৎসা কেমন চলছে এমনটা দেখতে হাসপাতালের জরুরি বিভাগ থেকে ইনডোর সব জায়গায় কথা বললেন তিনি। ঈদের ডিউটিতে থাকায় কর্তব্যরত চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানান এবং ছুটিতে চিকিৎসা কার্যক্রমের খোঁজ নিলেন তিনি। 

সোমবার (২৩ মার্চ) দুপুর সোয়া ১২টায় সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলা হাসপাতালে এই দৃশ্য দেখা যায়। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত সিরাজগঞ্জ থেকে তাৎক্ষণিক এক ভিডিও কলের মাধ্যমে এই হাসপাতালে খোঁজ খবর নেন।

ঈদের ছুটিতে তৃণমূলের চিকিৎসা সেবা কার্যক্রমের খোঁজ নিতে প্রতিমন্ত্রী হাসপাতালের ডাক্তারদের ভিডিও কল দেন। এ সময়  প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে হাসপাতালে চিকিৎসা সেবা ভিডিও কলের মাধ্যমে ঘুরে দেখাতে বলেন। ঈদের ছুটিতে পরিবার ছেড়ে যারা চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন, তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। 

চিকিৎসকদের মনোবল বাড়াতে তিনি বলেন, ‘আপনারা এই দুর্গম এলাকায় মানুষের ভরসা। আপনাদের ত্যাগের কথা সরকার জানে।" তবে অনুপস্থিত চিকিৎসকের বিষয়ে তিনি খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন।’

ভিডিও কলের মাধ্যমে প্রতিমন্ত্রী কথা বলেন জরুরি বিভাগের নার্স ও সাধারণ রোগীদের সঙ্গেও। তৃণমূলের মানুষ যেন সঠিক সময়ে সেবা পায়, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেন তিনি। এ সময় তিনি সরকারের আগামীর পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা প্রাথমিক স্বাস্থ্যসেবাকে বিশ্বমানের করার জন্য একটি যুগান্তকারী রোডম্যাপ চূড়ান্ত করেছি। দেশের প্রতিটি নাগরিকের জন্য 'হেলথ কার্ড' নিশ্চিত করে সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ।’

সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬
এখনো উৎকণ্ঠা কাটেনি শতাধিক নিয়োগপত্র বঞ্চিতের, যাচ্ছেন অনশনে
  • ০৩ অক্টোবর ২০২৬