স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই চালু হল সংক্রামক হাসপাতালের আইসিইউ

১৭ মার্চ ২০২৬, ০৮:০৮ PM , আপডেট: ১৭ মার্চ ২০২৬, ০৮:০৯ PM
মঙ্গলবার দুপুরে হাসপাতালটিতে ৫ শয্যার আইসিইউ ইউনিট চালু করা হয়

মঙ্গলবার দুপুরে হাসপাতালটিতে ৫ শয্যার আইসিইউ ইউনিট চালু করা হয় © স্বাস্থ্য মন্ত্রণালয়ের সৌজন্যে

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল ঘোষিত ২৪ ঘন্টার মধ্যেই ঢাকার মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু হয়েছে। আজ মঙ্গলবার (১৭ মার্চ) হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তানজিনা জাহান দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। ৫ শয্যার আইসিইউ চালুর পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে এতে ৩ জন চিকিৎসক, একজন জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থিসিয়া) ও একজন অ্যানেস্থিটিস্টকে সংযুক্ত করা হয়েছে।

এর আগে সোমবার মধ্যরাতে হাসপাতাল পরিদর্শনের পর সাংবাদিকদের সাথে আলাপকালে দেড় বছর আগে বন্ধ হয়ে যাওয়া আইসিইউটি পুনরায় চালুর আশ্বাস দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী।

জানা গেছে, কিছুদিন ধরে হাম রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সংক্রামক ব্যাধি হাসপাতালে ধারণক্ষমতার অতিরিক্ত রোগী আসা শুরু হয়েছে। এতে শয্যা সংখ্যার তুলনায় রোগী বেশি হওয়ায় ফ্লোরে, এমনকি বারান্দায় রেখেও চিকিৎসা দেওয়া হচ্ছে। এরমধ্যে গতকাল অসুস্থ অবস্থায় আইসিইউয়ের অভাবে এক শিশুর মৃত্যু হলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে মধ্যরাতে হাসপাতালে ছুটে যান স্বাস্থ্যমন্ত্রী।

সে সময় তিনি সাংবাদিকদের বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউ‌এইচ‌ও) একটি প্রকল্পের অধীনে আইসিইউটি নির্মাণ হয়েছিল। প্রকল্প যখন বন্ধ হয়ে গেছে, আইসিইউর কার্যক্রমটাও বন্ধ হয়ে গেছে। কালকের মধ্যে সংযুক্তিতে চিকিৎসক, টেকনিশিয়ান, কনসালটেন্ট এনে আইসিইউটা চালু করব ইনশাআল্লাহ।

আইসিইউ চালুর বিষয়টি জানিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তানজিলা জাহান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, কোভিডের সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইআরপিপি প্রকল্পের অর্থায়নে গ্লোবাল ফান্ডের সহায়তায় এই আইসিইউটি স্থাপিত হয়েছিল। কোভিড শেষ হওয়ায় প্রকল্পটাও বন্ধ হয়ে যায়। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার এটা আর কন্টিনিউ করেনি।

তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রী নির্দেশনা দেওয়ার সাথে সাথে আমরা ব্যবস্থা নেওয়া শুরু করেছি। উনি নিজেই মাঝরাতে চলে এসেছেন,যার জন্য আজকে দুপুরের মধ্যেই আইসিইউ চালু করে ফেলেছি। ভর্তিকৃত রোগীর মধ্যে ইতোমধ্যে ৪ জনকে আইসিইউতে ট্রান্সফার করা হয়েছে।

হামের প্রাদুর্ভাব সম্পর্কে জানতে চাইলে হাসপাতাল তত্ত্বাবধায়ক বলেন, প্রচুর হামের রোগী পাচ্ছি। সাধারণত ৪-৫ বছর পরপর এ ধরনের একটা সংক্রমণ হয়। এবার সংক্রামক ব্যাধি হাসপাতালে কিছুদিন ৭০ থেকে ৮০ জন ছিল। ঈদ উপলক্ষে বেশ কিছু রোগী বাড়ি চলে গেছে। আজকে মোট ৬৫ জন হামের রোগী ভর্তি আছেন। এ ছাড়া আউটডোরে প্রতিদিন আনুমানিক ৩০-৩৫ জন রোগী আসছেন বলেও জানান তিনি।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আজ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩ জন চিকিৎসক, একজন জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থিসিয়া) ও একজন অ্যানেস্থিটিস্টকে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে সংযুক্ত করা হয়েছে। একই সাথে আইসিইউয়ের বেড, মেশিনারিজ ইত্যাদি সেট করা হয়েছে। এখন রোগীদের জরুরি সেবা দেওয়ার জন্য ৫ বেডের আইসিইউ ইউনিটটি প্রস্তুত আছে।

মন্ত্রণালয় জানিয়েছে, একইসাথে যেহেতু সংক্রামক ব্যাধি হাসপাতাল মাত্র ১০০ শয্যার এবং সেখানে হামসহ জলাতন্ক, এইডস, টিটেনাস ইত্যাদি রোগীও ভর্তি থাকে, সে বিবেচনায় পাশ্ববর্তী ডিএনসিসি হাসপাতালেও হাম রোগীদের চিকিৎসার জন্য একটি ইউনিটের ব্যবস্থা করা হয়েছে।

সরকারের প্রতিশ্রুতি ও শিক্ষা বাজেট
  • ২০ মে ২০২৬
দুদকের মামলায় ক্রিকেটার সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন …
  • ২০ মে ২০২৬
কারিকুলামে বড় পরিবর্তন আসছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
  • ২০ মে ২০২৬
পাবনায় ডিবির অভিযানে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য আটক
  • ২০ মে ২০২৬
গোবিপ্রবিতে নষ্ট হচ্ছে ক্যাম্পাসের লেকপাড়ের সৌন্দর্য
  • ২০ মে ২০২৬
এক মাসের ছুটিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081