ভৈরবে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের নিচে, নিহত ৩

২৩ মার্চ ২০২৬, ০৮:৫৯ AM
দুর্ঘটনার শিকার মোটারসাইকেল

দুর্ঘটনার শিকার মোটারসাইকেল © সংগৃহীত

ভৈরবে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিন কিশোর নিহত হয়েছে। রবিবার মহাসড়কের কাঁঠালতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দ্বাড়িয়াকান্দি গ্রামের সাব্বির ভুঁইয়ার ছেলে বিজয় (১৮), একই গ্রামের আব্দুল হাই রিপনের ছেলে জাবের (১৮) ও খালেকারকান্দি গ্রামের রতীন্দ্র বর্মণের ছেলে জিৎ বর্মণ।

কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক মঞ্জুরুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় মোটরসাইকেল আরোহী তিন কিশোর বেপরোয়া গতিতে দ্বাড়িয়াকান্দির দিকে আসছিল। ঘটনাস্থলে মোটরসাইকেলটি উল্টে গেলে পেছনে থাকা একটি পিকআপ মোটরসাইকেল আরোহীদের চাপা দেয়। ঘটনাস্থলেই দুজন মারা যায়।

মুমূর্ষু অবস্থায় জিৎ বর্মণকে প্রথমে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে সেখান থেকে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা রাত সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬