এপ্রিলেই শুরু হচ্ছে মেডিকেল-ডেন্টালের প্রথম বর্ষের ক্লাস

৩১ মার্চ ২০২৬, ০২:২২ PM , আপডেট: ৩১ মার্চ ২০২৬, ০৮:৩৮ PM
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর © টিডিসি ছবি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ক্লাস এপ্রিল মাসের মধ্যেই শুরু হতে পারে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর আজ মঙ্গলবার (৩১ মার্চ) দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

অধ্যাপক মহিউদ্দিন মাতুব্বর বলেন, ‘ইতোমধ্যে সরকারি মেডিকেল কলেজের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। আজ বিকেল ৫টায় বেসরকারি মেডিকেল কলেজেরও ভর্তি কার্যক্রম শেষ হবে। আমরা এপ্রিল মাসের মধ্যেই ক্লাস শুরু করব। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনই জানানো যাচ্ছে না।’

তিনি বলেন, ‘বেসরকারি মেডেকেলে একটি অটো মাইগ্রেশন হয়েছে, আর আজকে একটি ঐচ্ছিক মাইগ্রেশন শেষ হবে। ক্লাস শুরুর আগে তারা আরও দুটি ঐচ্ছিক মাইগ্রেশনের সুযোগ পাবেন। সরকারি মেডিকেলে আর কোনো মাইগ্রেশন হবে না।’

যার এলাকায় রাশেদ খাঁন নেই, তারা কি সরকারি চাকরি করার অধিকার…
  • ১০ অক্টোবর ২০২৬
বাংলাদেশ শিশু হাসপাতাল ৫০ কর্মকর্তা নিয়োগ দেবে বিভিন্ন পদে,…
  • ১০ অক্টোবর ২০২৬
অর্জিত গণতন্ত্রকে একটি কার্যকর সংসদে রূপ দিতে হবে : জহির উদ…
  • ১০ অক্টোবর ২০২৬
বিমানের চাকা বিচ্ছিন্ন, পাইলটের দক্ষতায় নিরাপদে অবতরণ
  • ১০ অক্টোবর ২০২৬
জাবিপ্রবির বাসে তেল নেওয়ার সময় প্রতিবার ২০ লিটারের হিসাব গর…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রমাণভিত্তিক চিকিৎসায় বৈশ্বিক স্বীকৃতি পেল বিএমইউ, ‘ইভিডেন…
  • ১০ অক্টোবর ২০২৬