দ্বিপক্ষীয় স্বাস্থ্য সহযোগিতায় সম্মতি

মেডিকেল কলেজে শ্রীলঙ্কান শিক্ষার্থী বৃদ্ধি করবে বাংলাদেশ

১১ নভেম্বর ২০২৬, ০৮:১৫ PM
সাইডলাইন বৈঠকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী

সাইডলাইন বৈঠকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী © সংগৃহীত

স্বাস্থ্য খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে শ্রীলঙ্কার সঙ্গে একমত হয়েছে বাংলাদেশ। বিশেষ করে ওষুধের বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশের মেডিকেল কলেজে আরো বেশি শ্রীলঙ্কান শিক্ষার্থীর ভর্তির সুযোগ সৃষ্টি এবং মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতিসংক্রান্ত সমস্যা সমাধানে দুই দেশ একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে।

আজ বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কার কলম্বোতে প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী ডা. নালিন্দা জয়তিসার দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন আয়োজন করায় শ্রীলঙ্কাকে অভিনন্দন জানান বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী। এসময় তিনি স্বাস্থ্য খাতে সহযোগিতার নতুন সুযোগ অনুসন্ধানে শ্রীলঙ্কার একটি প্রতিনিধিদলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

দুই মন্ত্রী বিমসটেকসহ বিভিন্ন আঞ্চলিক ফোরামে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানো এবং অভিন্ন স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্…
  • ১১ নভেম্বর ২০২৬
হামজার অসাধারণ গোল, প্রথমার্ধে দাপট বাংলাদেশের
  • ১১ নভেম্বর ২০২৬
উবার চালককে ‘ফাইভ স্টার’ রেটিং দিয়েছিলেন তো?—জামায়াত আমিরকে…
  • ১১ নভেম্বর ২০২৬
১০ বছরের মধ্যে ক্যান্সার-হৃদরোগ ‘অতীত’ হয়ে যাবে, জানালেন অ্…
  • ১১ নভেম্বর ২০২৬
আগে শহীদদের তালিকা, পরে রাজাকারদের তালিকা বিবেচনা করবে সরকার
  • ১১ নভেম্বর ২০২৬
শমিতের গোলে এগিয়ে বাংলাদেশ
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950