রাষ্ট্রপতিকে নিজের লেখা বই উপহার দিতে চান ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী

১৯ নভেম্বর ২০২৬, ১১:৩৯ PM
বইয়ের মোড়ক

বইয়ের মোড়ক © সংগৃহীত

ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) কলেজে আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ উপলক্ষে রাষ্ট্রপতিকে নিজের লেখা একটি বই উপহার দিতে চান প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থী মো. নাঈমুর রহমান। তবে নিরাপত্তা ও প্রশাসনিক নিয়মের কারণে সরাসরি বইটি তাঁর হাতে তুলে দেওয়ার সুযোগ না হওয়ায় কলেজের সাংবাদিক, শিক্ষক ও বর্তমান-সাবেক শিক্ষার্থীদের সহযোগিতা চেয়েছেন তিনি।

নাঈমুর রহমানের লেখা বইটির নাম ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর: বাংলাদেশের রাজনীতির ধ্রুবতারা’। দীর্ঘ অধ্যয়ন, অনুসন্ধান ও পরিশ্রমের মাধ্যমে বইটি লিখেছেন বলে জানিয়েছেন তিনি। এতে মির্জা ফখরুলের শৈশব, কৈশোর, ছাত্রজীবন, কর্মজীবন এবং তৃণমূল থেকে জাতীয় রাজনীতির কেন্দ্র পর্যন্ত তাঁর দীর্ঘ পথচলার বিভিন্ন অভিজ্ঞতা, সংগ্রাম ও জীবনের শিক্ষণীয় দিক তুলে ধরার চেষ্টা করেছেন লেখক।

এক আবেদনে নাঈমুর রহমান বলেন, ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে নিজের শ্রদ্ধেয় অগ্রজ ও প্রিয় শিক্ষক মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শ্রদ্ধার নিদর্শন হিসেবে বইটি উপহার দিতে চান তিনি। তাঁর বিশ্বাস, একজন রাজনৈতিক ব্যক্তিত্বের জীবন, অভিজ্ঞতা ও কর্মপথ থেকে পাওয়া শিক্ষা পাঠক ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার পাশাপাশি বাস্তব জীবনে চলার পথেও সহায়ক হতে পারে।

তিনি জানান, ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতির কলেজে আগমনকে কেন্দ্র করে তাঁর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল লেখক হিসেবে নিজের বইটি সরাসরি তাঁর হাতে তুলে দেওয়ার। তবে সময়স্বল্পতা, প্রশাসনিক নিয়মনীতি, নিরাপত্তা ও নানা বাস্তব পরিস্থিতির কারণে সেই সুযোগ হয়নি।

এ অবস্থায় গণমাধ্যমকর্মী এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেছেন তিনি। বইটি রাষ্ট্রপতির হাতে পৌঁছে দেওয়ার জন্য ঢাকা কলেজ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়েছেন নাঈমুর রহমান।

নাঈমুর রহমান বলেন, একই শিক্ষাপ্রতিষ্ঠানের একজন অনুজের পক্ষ থেকে শ্রদ্ধেয় অগ্রজকে নিয়ে লেখা বই উপহার দেওয়ার এই আকাঙ্ক্ষাকে মানবিক ও প্রাতিষ্ঠানিক সৌহার্দ্যের দৃষ্টিতে বিবেচনা করে সবাই সহযোগিতা করবেন বলে তাঁর প্রত্যাশা।

উল্লেখ্য, ১৮৪১ সালের ২০ নভেম্বর প্রতিষ্ঠিত ঢাকা কলেজ এবার ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রাক্তন ছাত্র পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে কলেজটির সাবেক শিক্ষার্থী ও শিক্ষক এবং দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, ফুরিয়ে …
  • ১৯ নভেম্বর ২০২৬
রাষ্ট্রপতিকে নিজের লেখা বই উপহার দিতে চান ঢাকা কলেজের সাবেক…
  • ১৯ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদনের অগ্রগতি জানতে আবারও ভাড়াটে…
  • ১৯ নভেম্বর ২০২৬
৩০ নভেম্বরের মধ্যে সরকারি বাসার সাবলেট অপসারণের নির্দেশ
  • ১৯ নভেম্বর ২০২৬
দেশে স্টার্ট-আপে বিনিয়োগ নিয়ে এনএসইউতে আলোচনা সভা
  • ১৯ নভেম্বর ২০২৬
এবার সমন্বয়ক মাহিনের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ 
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage