এসরার রিজিওনাল অ্যানেস্থেসিয়া প্রশিক্ষণ কেন্দ্রের স্বীকৃতি পেল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়

দেড় বছরে ঝুঁলিতে যোগ হল ৬ বৈশ্বিক অর্জন

০২ এপ্রিল ২০২৬, ০৭:০২ PM
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

এবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ঝুঁলিতে যোগ হল আরেক বৈশ্বিক স্বীকৃতি। বিশ্ববিদ্যালয়টি ইউরোপিয়ান সোসাইটি অব রিজিওনাল অ্যানেস্থেসিয়া (এসরা) কর্তৃক রিজিওনাল অ্যানেস্থেসিয়ার একটি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে অনুমোদন লাভ করেছে। এ নিয়ে দেড় বছরে ৬টি বৈশ্বিক স্বীকৃতি অর্জন করল বিশ্ববিদ্যালয়টি।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছেন। অধ্যাপক ডা. শাহিনুল আলম বলেন, অবশেষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ইউরোপিয়ান সোসাইটি অব রিজিওনাল অ্যানেস্থেসিয়ার কাছ থেকে রিজিওনাল অ্যানেস্থেসিয়ার একটি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে অনুমোদন লাভ করেছে।

আরও পড়ুন: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ঝুলিতে যোগ হল আরেক বিদেশি স্বীকৃতি

তিনি বলেন, এর কৃতিত্ব বিশ্ববিদ্যালয়ের অ্যানেস্থেসিয়া, অ্যানালজেসিয়া ও ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল, অধ্যাপক ডা. এ.কে.এম. আখতারুজ্জামান এবং তাদের দলের সদস্যদের প্রাপ্য।

এর আগে গত ১৩ মার্চ স্ট্রোক ইন্টারভেনশন প্রশিক্ষণের জন্য স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব ডান্ডির স্বীকৃতি অর্জন করে প্রতিষ্ঠানটি। ওই সময় উপাচার্য জানিয়েছিলেন, বিএমইউ এন্ডোভাসকুলার স্ট্রোক ট্রিটমেন্ট (ইভিটি) এবং ক্যারোটিড আর্টারি স্টেন্টিং (সিএএস) প্রতিষ্ঠার জন্য প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ওয়ার্ল্ড ফেডারেশন ফর ইন্টারভেনশনাল স্ট্রোক ট্রিটমেন্টের (ডব্লিউআইএসটি) যোগ্যতা অর্জন করেছে। ইউনিভার্সিটি অব ডান্ডির ইমেজ গাইডেড থেরাপি রিসার্চ ফ্যাসিলিটি (আইজিজিটিআরএফ) পরিচালক অধ্যাপক আইরিস কিউ. গ্রুনওয়াল্ড গত ১৩ মার্চ বিএমইউ উপাচার্যকে পাঠানো এক ইমেইলে এ তথ্য জানান।

আরও পড়ুন: এক বছরে ৪ বৈশ্বিক অর্জন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের

অধ্যাপক শাহিনুল আলম ওই সময়ে আরও জানিয়েছিলেন, ইউনিভার্সিটি অব ডান্ডি ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে বিএমইউর ৬ জন অংশগ্রহণকারীর জন্য ৯ দিনের প্রশিক্ষণের ব্যবস্থা করবে। পুরো স্বীকৃতি প্রক্রিয়াটি লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমিন ইসলাম সমন্বয় করছেন।

এই দুটি আন্তর্জাতিক স্বীকৃতি ছাড়া অর্জিত অপর ৪ স্বীকৃতি হল— ওয়ার্ল্ড এভিডেন্স-বেইজড হেলথ কেয়ার দিবস-২০২৫ উপলক্ষে এভিডেন্স-বেইজড মেডিসিনের অ্যাম্বাসেডর হিসেবে স্বীকৃতি, বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ডের (আইআরবি) যুক্তরাষ্ট্রের অফিস অব হিউম্যান রিসার্চ প্রটেকশন (ওএইচআরপি) এবং ফেডারেল ওয়াইড অ্যাস্যুরেন্স অ্যাসোসিয়েশন (এফডব্লিউএ থেকে স্বীকৃতি লাভ, ইউরোপিয়ান সোসাইটি অব রিজিওনাল অ্যানেস্থেশিয়া থেকে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে স্বীকৃতি এবং বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের সহযোগিতায় আয়োজিত বাৎসরিক প্যাথলজিস্ট কনফারেন্সকে যুক্তরাষ্ট্রের রয়েল কলেজ অব প্যাথলজিস্ট-এর স্বীকৃতি।

পদত্যাগের ঘোষণা ছাত্রদলের সাম্যর ভাই আমিরুলের, বহিষ্কার করল…
  • ১৮ মে ২০২৬
টেন্ডার অনিয়মের অভিযোগ, বরগুনা এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে…
  • ১৮ মে ২০২৬
ইবির বাসে জুনিয়রকে মারধর, পরবর্তীতে রূপ নিল দুই বিভাগের সংঘ…
  • ১৮ মে ২০২৬
আদালতের এজলাসেই দুই আইনজীবীর জুতা নিক্ষেপ, হাতাহাতি
  • ১৭ মে ২০২৬
কুবিতে শিক্ষার্থীকে ‘লোহার শিকল’ দিয়ে পিটিয়ে রক্তাক্ত করলেন…
  • ১৭ মে ২০২৬
‘ডার্লিং তোমার জন্য প্রশ্ন জোগাড় করেছি’-ছাত্রীর উদ্দেশ্যে শ…
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081