ফেনী-লক্ষ্মীপুর-ঢাকার দক্ষিণখানসহ ৫ জেলা-উপজেলায় মেডিকেল কলেজের দাবি সংসদ সদস্যদের

০২ এপ্রিল ২০২৬, ০৮:০৫ PM
জাতীয় সংসদের অধিবেশন

জাতীয় সংসদের অধিবেশন © সংগৃহীত

ফেনী-লক্ষ্মীপুর ও রাজধানীর দক্ষিণখানসহ দেশের ৫ জেলা-উপজেলায় মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানিয়েছেন সংসদ সদস্যরা। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনের সিদ্ধান্ত প্রস্তাব চলাকালে সংসদ সদস্যরা এই দাবি জানান।

এ সময় সিদ্ধান্ত প্রস্তাবটি উপস্থাপন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন। তিনি ফেনীতে একটি মেডিকেল কলেজ স্থাপনের আবেদন করেন। তার সিদ্ধান্ত প্রস্তাবের সংশোধনী দেন ১০ জন সংসদ সদস্য। তাদের মধ্যে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর দক্ষিণখানে, লক্ষ্মীপুর-২ (রায়পুর) আবুল খায়ের ভূঁইয়া লক্ষ্মীপুরে, বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আব্দুল আলিম বাগেরহাটে, শেরপুর-১ আসনের সংসদ সদস্য শেরপুরে একটি করে মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানান।

জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। নতুন সরকারি মেডিকেল কলেজ স্থাপনের ক্ষেত্রে অবকাঠামো নির্মাণ, উপযুক্ত শিক্ষক পদায়ন, যন্ত্রপাতি সংস্থানের বিষয়াবলী নিশ্চিত করা অতীব গুরুত্বপূর্ণ। এ সকল প্রস্তুতি ব্যতিরেকে নতুন মেডিকেল কলেজ স্থাপন যুক্তিযুক্ত নয়। এ কারণে যথাযথ প্রস্তুতি নিয়েই দেশের চাহিদার সাথে সঙ্গতি রেখে নতুন মেডিকেল কলেজ স্থাপনের বিষয়টি বিবেনা করা হয়ে থাকে।

তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে ৮টি নতুন মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব প্রক্রিয়াধীন। তার মধ্যে মুন্সীগঞ্জে একটি, ব্রাহ্মণবাড়িয়া, ঠাকুরগাঁও, নাটোর ও নরসিংদী প্রত্যেকটি একটি এবং ভোলা, শেরপুর এবং লক্ষ্মীপুরে একটি করে মেডিকেল কলেজের প্রস্তাব প্রক্রিয়াধীন এবং বিবেচনাধীন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভবিষ্যতে আমরা যখন সমস্ত কিছু যোগানের মাধ্যমে আরও মেডিকেল কলেজ স্থাপন করতে যাব, তখন ফেনীতে মেডিকেল কলেজ স্থাপনের বিষয়টি বিবেচনা করব। কারণ শুধু মেডিকেল কলেজ স্থাপন করলে হয় না, এর সাথে প্রচুর রোগীর সংকুলান দিতে হয়। মানে একটি হাসপাতালের দরকার হয় শিক্ষার্থীদের হাতে-নাতে গুণগত উচ্চমানের শিক্ষা দেওয়ার জন্য। ৮টি মেডিকেল কলেজের কার্যক্রমের মধ্যপথে এবং শেষে প্রধানমন্ত্রী যখন সিদ্ধান্ত নেবেন, তখন আমরা বিবেচনা করব।

পরে স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে উত্থাপনকারী সংসদ সদস্য সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহার করেন।

গৃহকর্মীর সঙ্গে সম্পর্কের জেরে সিলেটে ট্রিপল মার্ডার, আটক য…
  • ১২ আগস্ট ২০২৬
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান …
  • ১২ আগস্ট ২০২৬
‘আর কোনো দিন আওয়ামী লীগ করব না, ইসলামিকভাবে নিজেকে গড়তে চা…
  • ১২ আগস্ট ২০২৬
বোমা বিস্ফোরণে দগ্ধ সেই হনুফা বেগম মারা গেছেন
  • ১২ আগস্ট ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা
  • ১২ আগস্ট ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ৩১ আগস…
  • ১২ আগস্ট ২০২৬