‘মন্ত্রীদের মধ্যে সমস্যা এড়িয়ে যাওয়ার প্রবণতা’

হাসনাতের বিরুদ্ধে পয়েন্ট অব অর্ডার উত্থাপন করলেন পানিসম্পদ মন্ত্রী

০২ এপ্রিল ২০২৬, ০৫:৩০ PM
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি © সংগৃহীত

জাতীয় সংসদে অধিবেশন চলাকালে জ্বালানি সম্পদ মন্ত্রীর কাছে এক সম্পূরক প্রশ্নের সময় ‘মন্ত্রীদের মধ্যে সমস্যা এড়িয়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে’ বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এ ঘটনায় অধিকার ক্ষুণ্ণ হয়েছে উল্লেখ করে পয়েন্ট অব অর্ডার উত্থাপন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। আজ বৃহস্পতিবার (২ মার্চ) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এই ঘটনা ঘটেছে।

পয়েন্ট অব অর্ডারে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি স্পিকাকে সম্বোধন করে বলেন, ‘একটি সম্পূরক প্রশ্ন করতে গিয়ে মাননীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ মাননীয় খনিজ, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেছেন যে মন্ত্রীরা প্রশ্নের উত্তর দিতে গিয়ে পাশ কাটিয়ে যাচ্ছেন। মাননীয় স্পিকার, আমার অধিকার ক্ষুণ্ণ হয়েছে। আমি বক্তব্যটি মহান সংসদে উত্থাপন করছি, উনার যে প্রশ্ন ছিল মন্ত্রী বরাবর, মন্ত্রী উত্তর দিবেন, কিন্তু উনার যে কথাটা ছিল মন্ত্রীরা পাশ কাটিয়ে যাচ্ছেন, সুতরাং এই বক্তব্যটি তিনি এক্সপাঞ্জ করবেন। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার।’

জবাবে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘মাননীয় মন্ত্রী, তিনি যদি ইনজেনারেল মন্ত্রীদের সঙ্গে বলে থাকেন, তাহলে মন্ত্রীরা-এর ‘রা’টা বাদ যাবে। আর যদি পার্টিকুলার মন্ত্রী সম্পর্কে বলে থাকেন, সেটা থাকবে।’

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬