‘সংখ্যাগরিষ্ঠের ভণ্ডামি...’— ওয়াকআউটের পর ফেসবুকে কী লিখলেন হাসনাত

০১ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ PM
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ © টিডিসি

সংখ্যাগরিষ্ঠরা ভণ্ডামি করছে বলে অভিযোগ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ। 

আজ বুধবার (১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এ কথা বলেন। 

ফেসবুক পোস্টে হাসানাত লেখেন, ‘Hypocrisy by Majority- where truth and pretension are infused.’ যার অর্থ, সংখ্যাগরিষ্ঠের নৈরাশ্য—যেখানে সত্য ও ছদ্মবেশ একসঙ্গে মিশে যায়।

যার ভাবার্থ দাড়ায়, অধিকাংশ মানুষ সত্য বা নৈতিকতার কথা বললেও, বাস্তবে তাদের আচরণের মধ্যে রয়েছে দ্বিচারিতা।

এরআগে বিকেল সাড়ে ৫টার দিকে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াকআউট করেন। জুলাই সনদ আদেশ জারি না করা এবং বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানকে মিসকোড করার অভিযোগ এনে বিরোধী দলের সদস্যরা বেরিয়ে যান। 

২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬
‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬
তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬