হাসনাত আবদুল্লাহ

‘কোনটি সাংবিধানিক, আর কোনটি অসাংবিধানিক’ তর্কে ঘুরপাক খাচ্ছে সংসদ

২৯ মার্চ ২০২৬, ০৬:০৭ PM
হাসনাত আব্দুল্লাহ

হাসনাত আব্দুল্লাহ © টিডিসি সম্পাদিত

সংবিধানিক না অসাংবিধানিক তর্কে যোগ দিলেন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ‘সাংবিধানিক, আর অসাংবিধানিক’ এই বিতর্কের মধ্যেই জাতীয় সংসদ আজ ঘুরপাক খাচ্ছে। রবিবার (২৯ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। 

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘মাননীয় স্পিকার, আজকে আপনার যেমন অনুভূতি, আমারও তেমনই অনুভূতি। কারণ, নিয়মের বেড়াজালে কখনো আপনাকে আটকে দেওয়া হয়, আবার কখনো আমাকেও একইভাবে নিয়মের বেড়াজালে আবদ্ধ করা হয়।’তিনি বলেন, ‘বাস্তবতা হলো, নিয়ম সবসময় শাসকদের সুবিধা অনুযায়ীই পরিচালিত হয়। যখন কোনো নিয়ম তাদের অনুকূলে থাকে, তখন সেটিকে ‘নিয়ম’ বলা হয়; আর যখন তা তাদের বিপক্ষে যায়, তখন সেটিকে বলা হয় ‘কাস্টম’ বা ‘প্রথা’।’

সংসদে চলমান কার্যপ্রণালি, সাংবিধানিক ব্যাখ্যা এবং প্রথাগত চর্চার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘কোনটি সাংবিধানিক, আর কোনটি অসাংবিধানিক—এই বিতর্কের মধ্যেই আজ এই সংসদ ঘুরপাক খাচ্ছে।’

এদিকে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর বিশেষ অধিবেশন আহ্বান এবং ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের দাবি ঘিরে আজ উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় সংসদ। এ নিয়ে আজ (রোববার) সংসদ অধিবেশনে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে ব্যাপক বাদানুবাদ ও উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে।

পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশের (আদেশ নং ১) অনুচ্ছেদ ১০ অনুযায়ী বিশেষ অধিবেশন ডাকার দাবি জানান। একই সঙ্গে তিনি আজকের অধিবেশনে ৭১ বিধি ও রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা স্থগিত রেখে সংবিধান সংস্কার নিয়ে আলোচনার দাবি তোলেন।

২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬
‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬
তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬