সংসদে পে-স্কেল নিয়ে প্রশ্ন হাসনাতের, এড়িয়ে গিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

০১ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ PM
হাসনাত আব্দুল্লাহ

হাসনাত আব্দুল্লাহ © সংগৃহীত

জাতীয় সংসদে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে এই প্রশ্ন তোলেন তিনি।

হাসনাত বলেন, মন্ত্রীর প্রদত্ত তথ্য অনুযায়ী দেশে সরকারি চাকরিজীবীর সংখ্যা ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন, যাদের সর্বশেষ বেতন বৃদ্ধি হয়েছে ২০১৫ সালে (সর্বশেষ পে স্কেল প্রদানের বছর)। অর্থাৎ গত ১১ বছরে এ খাতে কোনো বেতন বৃদ্ধি হয়নি। অথচ এই সময়ে মুদ্রাস্ফীতি ৫০ থেকে ৫৫ শতাংশ পর্যন্ত বেড়েছে; যা সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এ অবস্থায় বিশেষ করে ১ম থেকে ৪র্থ শ্রেণির কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য অর্থ মন্ত্রণালয়ে কোনো প্রস্তাব পাঠানো হবে কিনা এবং এ বিষয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা কী—তা জানতে চান তিনি।

জবাবে জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী বেতন বৃদ্ধির বিষয়ে কোনো জবাব দেননি। তিনি বলেন, ইতোমধ্যে একটি পে কমিশন গঠন করা হয়েছে, যা অর্থ মন্ত্রণালয়ের অধীনে কাজ করছে। এ বিষয়ে পৃথক নোটিশ দেওয়া হলে বিস্তারিত তথ্য জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। এর বাইরে কিছু নয়।

২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬
‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬
তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬