স্বপ্ন নিয়ে মেডিকেলে ভর্তি, পথচলা শুরুর আগেই থেমে গেল হিমেলের জীবন

০৩ এপ্রিল ২০২৬, ০৫:০৫ PM
হাসিন মাহতাব হিমেল

হাসিন মাহতাব হিমেল © সংগৃহীত

চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে ২০২৫-২৬ সেশনের এমবিবিএস ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছিলেন হাসিন মাহতাব হিমেল। মেধার স্বাক্ষর রেখে ভর্তিও হয়েছিলেন জামালপুর মেডিকেল কলেজ। কিন্তু মেডিকেলের ক্লাস শুরুর আগেই থেমে গেছে হিমেলের জীবন। শরীরে দানা বাঁধা অসুখ তাকে নিয়ে গেছে না ফেরার দেশে।

রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার (১ এপ্রিল) আনুমানিক বিকেল ৪টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন হিমেল। জানা গেছে, তিনি ডায়াবেটিসজনিত শারীরিক জটিলতা হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলার স্টেটে (এইচএইচএস) ভুগছিলেন।

হাসিন মাহতাব হিমেল জামালপুর মেডিকেল কলেজের ১২তম ব্যাচের শিক্ষার্থী হিসেবে ভর্তি হয়েছিলেন। তার গ্রামের বাড়ি বগুড়ায়। তিনি বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২৩ সালে এসএসসি ও সরকারি শাহ সুলতান কলেজ থেকে ২০২৫ সালে এইচএসসি পাস করেন।

এদিকে সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থী হিমেলের মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার (২ এপ্রিল) অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মিছবাহ উদদীন আহমদ এই শোক বার্তা প্রকাশ করেন।

শোক বার্তায় বলা হয়, ‘গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, জনাব মো. আবু হানিফা এবং মোছা. হাছিনা খাতুনের পুত্র জামালপুর মেডিকেল কলেজের ১২তম ব্যাচের (২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী হাসিন মাহতাব হিমেল ডায়াবেটিসজনিত শারীরিক জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় ১ এপ্রিল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মেধাবী, পরিশ্রমী ও নিবেদিত প্রাণ একজন শিক্ষার্থী ছিলেন। তাঁর এই অকাল প্রয়াণে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের মাঝে এক অপূরণীয় শুন্যতার সৃষ্টি হয়েছে।’

এতে বলা হয়, ‘স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। মহান আল্লাহ তায়ালা যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন-আমিন।’

আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বাউফলে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ঘিরে হা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬