ময়মনসিংহ মেডিকেলে হামে এক শিশুর মৃত্যু, ভর্তি ৬৭ জন

০৩ এপ্রিল ২০২৬, ০১:০৭ PM
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯ শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালের বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ডে মোট ৬৭ শিশু চিকিৎসাধীন রয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

 শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে হাসপাতালে মোট ১৮১টি শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১১২ জন এবং এখন পর্যন্ত মোট ৬ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১৮টি শিশু।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মমেক হাসপাতালের শিশু বিভাগে হামের লক্ষণ নিয়ে রোগী আসা শুরু হয়, যা মার্চের মাঝামাঝি সময়ে প্রকট আকার ধারণ করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদলের তথ্য অনুযায়ী, গত বুধবার পর্যন্ত ১২৯টি শিশুর নমুনা সংগ্রহ করে ঢাকার ‘ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে’ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত প্রাপ্ত ৯৭টি রিপোর্টের মধ্যে ৪৯ শিশুর শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, হাম আক্রান্ত ও সন্দেহভাজন শিশুদের চিকিৎসার জন্য হাসপাতালে ৬৪ শয্যাবিশিষ্ট পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। বর্তমানে শয্যা সংখ্যার চেয়ে রোগীর সংখ্যা বেশি (৬৭ জন) হওয়ায় পরিস্থিতি সামাল দিতে তিনটি বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে। সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে শিশুদের চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে। 

গৃহকর্মীর সঙ্গে সম্পর্কের জেরে সিলেটে ট্রিপল মার্ডার, আটক য…
  • ১২ আগস্ট ২০২৬
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান …
  • ১২ আগস্ট ২০২৬
‘আর কোনো দিন আওয়ামী লীগ করব না, ইসলামিকভাবে নিজেকে গড়তে চা…
  • ১২ আগস্ট ২০২৬
বোমা বিস্ফোরণে দগ্ধ সেই হনুফা বেগম মারা গেছেন
  • ১২ আগস্ট ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা
  • ১২ আগস্ট ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ৩১ আগস…
  • ১২ আগস্ট ২০২৬