প্রথমবার সুযোগ পেয়ে সংসদে কী বললেন আমির হামজা

০২ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ PM , আপডেট: ০২ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ PM
আমির হামজা

আমির হামজা © সংগৃহীত

জাতীয় সংসদের প্রথমবারের মত বক্তব্য দেওয়ার সুযোগ পেলেন জামায়াত থেকে নির্বাচিত এমপি কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা। বৃহস্পতিবার (২ এপ্রিল) এই বক্তব্য দেন তিনি।

আমির হামজা বলেন, আমাদের উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার, সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়া আজ অবকাঠামোগত নানা সংকটে ভুগছে। বটতলা থেকে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় পর্যন্ত এবং বটতলা থেকে পাটিকাবাড়ির শেষ সীমানা পর্যন্ত প্রায় ২০ থেকে ২২ কিলোমিটার সড়ক অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে। গুরুত্বপূর্ণ এই দুইটি সড়ক দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন, কিন্তু দুরাবস্থার কারণে তাদের ভোগান্তি চরমে পৌঁছেছে। এ প্রেক্ষিতে মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর নিকট আমাদের জোর দাবি—মোট প্রায় ৪২ কিলোমিটার এই দুইটি সড়ক দ্রুত চওড়াকরণ করা হোক এবং মাঝখানে আইল্যান্ড নির্মাণের মাধ্যমে নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা হোক।

আমির হামজা আরও বলেন, কুষ্টিয়ার স্বাস্থ্য খাতেও দীর্ঘদিনের স্থবিরতা উদ্বেগজনক। ২০১১ সালের ৯ অক্টোবর শুরু হওয়া কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্পটি ২০২৬ সালেও কার্যত অগ্রগতিহীন অবস্থায় পড়ে আছে। প্রায় ১০০ কোটি টাকার যন্ত্রপাতি অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। যেখানে ২৩টি বিভাগ চালু হওয়ার কথা, সেখানে মাত্র দুইটি বিভাগ সীমিতভাবে চালু রয়েছে।

এই হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু হলে অন্তত পাঁচ থেকে ছয়টি জেলার প্রায় ১৮ লাখ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হবে। তাই মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন—যত দ্রুত সম্ভব কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করে এই অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা হোক।

তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬