শেরপুর সীমান্তে ভারতীয় ওষুধের চালান জব্দ

২২ নভেম্বর ২০২৬, ১১:২৮ AM
বিজিবির অভিযানে জব্দ করা ওষুধ

বিজিবির অভিযানে জব্দ করা ওষুধ © সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ১৭ লাখ টাকার বেশি ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে এসব ওষুধ আটক করে।

রবিবার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে নালিতাবাড়ী উপজেলার গারোপাড়া সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। 

বিজিবি জানায়, চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় ওষুধ পাচারের চেষ্টা করছিল। এ সময় বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার ভারতীয় ওষুধ জব্দ করা হয়। আটক ওষুধের আনুমানিক সিজার মূল্য ১৭ লাখ ২ হাজার ৯৫০ টাকা।

আরও পড়ুন: সেন্টমার্টিনে আটকা পর্যটকদের হোটেলে-রেস্টুরেন্টে ‘জিম্মি’ দশা, ২০ টাকার ডিম ৫০

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক, চোরাচালানি পণ্য ও অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শিরোপা জয়ের আনন্দের মাঝেই জ্ঞান হারালেন আর্জেন্টিনার তারকা …
  • ২২ নভেম্বর ২০২৬
বর্ণিল আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক…
  • ২২ নভেম্বর ২০২৬
টেকনাফে শতাধিক আইইডি বোমা-গোলাবারুদ উদ্ধার
  • ২২ নভেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে ভারতীয় ওষুধের চালান জব্দ
  • ২২ নভেম্বর ২০২৬
শার্শা উপজেলা যুবদলের শহিদুল ইসলামসহ ৬ নেতা স্বপদে পুনর্বহাল
  • ২২ নভেম্বর ২০২৬
ব্যাংকঋণ, লাইসেন্স ও সরকারি সেবা পেতে পদে পদে বাধার মুখে তর…
  • ২২ নভেম্বর ২০২৬