ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও ২৬ শিশু

০২ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ PM
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি কয়েকজন শিশু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি কয়েকজন শিশু © টিডিসি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে আরও ২৬টি শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে ৭৯টি শিশু চিকিৎসাধীন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার (১ এপ্রিল) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে হামের লক্ষণ নিয়ে নতুন ভর্তি হয়েছে ২৬ শিশু। গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত ১৭২টি শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, যাদের মধ্যে ৯৪ শিশুকে সুস্থ করে হাসপাতাল থেকে ছাড়া দেওয়া হয়েছে। এই সময়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ১০ শিশু।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে হামের লক্ষণ নিয়ে শিশু ভর্তি হতে শুরু করে। মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, হামের রোগীদের জন্য হাসপাতালে ৬৪ শয্যাবিশিষ্ট পৃথক আইসোলেশন ওয়ার্ড রয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম নিয়মিতভাবে চিকিৎসা চালাচ্ছে। বর্তমানে শয্যার তুলনায় শিশুদের সংখ্যা বেশি হওয়ায় হাসপাতাল পরিস্থিতি চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।

তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬