হামের প্রকোপ না কমা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে রিট

০২ এপ্রিল ২০২৬, ০১:৪৪ PM , আপডেট: ০২ এপ্রিল ২০২৬, ০১:৫০ PM
হাইকোর্ট

হাইকোর্ট © ফাইল ছবি

দেশে হামের প্রকোপ না কমা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়েছে। একইসঙ্গে সম্প্রতি হামের কারণে ৪৭ শিশু মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের আবেদন জানানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার পুর্নিমা জাহান রিটটি দায়ের করেন। এতে বিবাদীদের ব্যর্থতা নিয়ে রুলও চাওয়া হয়েছে। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে আজ কিংবা আগামী সপ্তাহে এ নিয়ে শুনানি হতে পারে।

রিটে বিবাদীদের বিরুদ্ধে কারণ দর্শানোর জন্য রুল চাওয়া হয়েছে। এতে জানতে চাওয়া হয়েছে—হাম প্রতিরোধ ও নিয়ন্ত্রণে তাদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন অবৈধ, স্বেচ্ছাচারী ও আইনগত কর্তৃত্ববিহীন ঘোষণা করা হবে না। সময়মতো টিকাদান নিশ্চিত করতে ব্যর্থতা, প্রাপ্যতা বজায় রাখতে না পারা, স্বাস্থ্যসেবা সুবিধা ও জরুরি সাড়ায় ঘাটতি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: মাধ্যমিকের ৪ শ্রেণির আইসিটি বইয়ে বড় পরিবর্তন, যোগ হচ্ছে এআই-রোবোটিকস-মিডিয়া লিটারেসি

বিবাদীদের অবিলম্বে জরুরি টিকাদান কর্মসূচি গ্রহণ, সিরিঞ্জ ও প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহ নিশ্চিত এবং দেশে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা, বিশেষায়িত ইউনিট ও আইসিইউসহ জরুরি ব্যবস্থা গড়ে তোলারও নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬