রোববার থেকে হামের বিশেষ টিকা দেওয়া শুরু, যারা পাবেন

০১ এপ্রিল ২০২৬, ০৪:২৭ PM
স্বাস্থ্য মন্ত্রণালয়ে ব্রিফিংকালে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন

স্বাস্থ্য মন্ত্রণালয়ে ব্রিফিংকালে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন © সংগৃহীত

আগামী রোববার থেকে সারাদেশে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। আজ বুধবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী ২ দিনের মধ্যে আক্রান্ত গ্রামাঞ্চলে সিরিঞ্জ ও ভ্যাকসিন পাঠিয়ে দেয়া হবে। ৬ মাস বয়স থেকে শুরু করে ১০ বছর বয়সী শিশুদের হামের টিকা দেয়া হবে।

তিনি জানান, সারাদেশে টিকাদান কার্যক্রম ভালোভাবে সম্পন্ন করতে স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে। সেই সঙ্গে হাম মোকাবিলায় পর্যাপ্ত ভেন্টিলেটর প্রস্তুত রয়েছে। এছাড়াও হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক শয্যাও প্রস্তুত করা হয়েছে।

এ সময় সামনে জরুরি সময় আসছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের সবচেয়ে দরিদ্র শিশুদের জন্য টিকা কিনতে সহায়তা প্রদানকারী সংস্থা গ্যাভির কাছে বর্তমানে ২১ দশমিক ৯ মিলিয়ন হামের টিকা আছে।

গভীর রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬