রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, ভর্তি ১১৭ জন

০১ এপ্রিল ২০২৬, ০১:০১ PM , আপডেট: ০১ এপ্রিল ২০২৬, ০১:০২ PM
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি ও ক্যাজুয়ালটি বিভাগ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি ও ক্যাজুয়ালটি বিভাগ © টিডিসি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে শিশু বিভাগে ২৪ ঘণ্টায় (৩১ মার্চ সকাল ৯ থেকে ১ এপ্রিল সকাল ৯ পর্যন্ত) ১১৭ জন রোগী ভর্তি থাকায় উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

যে শিশুটি মারা গিয়েছে তার বাড়ি ঢাকা বিভাগের পাংশা জেলার। এর আগে মঙ্গলবার দুজন শিশু মারা যায়। 

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন রামেক হাসপাতালের মুখপাত্র ও ইমারজেন্সি মেডিকেল অফিসার (ইএমও) ডা. শঙ্কর কে বিশ্বাস।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় শিশু বিভাগে হামের উপসর্গ নিয়ে ১১৭ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে নতুন করে হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ২২ জন। ভর্তি রোগীদের অধিকাংশই চাঁপাইনবাবগঞ্জ ও পাবনা জেলার বাসিন্দা। একই সময়ে ১৪ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

ডা. শঙ্কর আরও জানান, যেসব শিশুর মৃত্যু হচ্ছে তাদের বেশির ভাগের বয়স ১২ মাসের নিচে, বিশেষ করে ৫ থেকে ১২ মাস বয়সী শিশু বেশি ঝুঁকিতে রয়েছে।

হামের সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি বিশেষজ্ঞ দল ইতোমধ্যে হাসপাতালে কাজ শুরু করেছে বলে জানান তিনি। এ ছাড়া হামে আক্রান্ত রোগীদের জন্য ৪০ শয্যাবিশিষ্ট একটি বিশেষ ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে এবং আরও একটি পৃথক ওয়ার্ড চালুর প্রস্তুতি চলছে।

শতবর্ষী  ৮ শতাধিক স্কুলের তালিকা করল মাউশি, দেখুন এখানে
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
সুপারভাইজার নিয়োগ দেবে মীনা বাজার, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্য…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
মহিলা ক্রীড়া সংস্থা ও রাগবি ফেডারেশনের ঐতিহাসিক চুক্তি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি ও বিদ্যুৎ সংকট: তীব্র জনভোগান্তি, বড় চ্যালেঞ্জে সর…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন, ক্যাম্পাসে নিরবচ্ছ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ড: আসামিদের বয়স-পরিচয়ে পুলিশের তথ্যে একাধি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬