কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল নেতার মৃত্যু

০৪ এপ্রিল ২০২৬, ০৫:২১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল ইসলাম নয়ন (৪৫) নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকালে সেচ পাম্প চালাতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত নাজমুল ইসলাম নয়ন ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি এবং স্থানীয় আব্দুল হাকিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাজমুল ইসলাম নয়ন নিজ জমিতে সেচ পাম্পের মাধ্যমে জমিতে পানি দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং স্বজনদের মাঝে শুরু হয় আহাজারি।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এইচএসসি: জীবন গড়ার টার্নিং পয়েন্ট
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডুমস্ক্রোলিং: অন্তহীন স্ক্রলে হারিয়ে যাওয়া মন
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির সুপারনিউমারারি অধ্যাপক ড. ইব্রাহিম আর নেই
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল ছেড়ে ঢাবির আইনে ভর্তি, প্রথমবারেই বিচারক হলেন শাওলিন
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপত…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে জাইমা রহমানের লি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬