ঝালকাঠি জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি এনামুল, সেক্রেটারি মাহমুদুল

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৫ AM
এনামুল হাসান ও মাহমুদুল হাসান

এনামুল হাসান ও মাহমুদুল হাসান © সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝালকাঠি জেলা শাখার ২০২৬ সেশনের জন্য এক বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এনামুল হাসান ও সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ঝালকাঠি কলেজ মোড়-সংলগ্ন জেলা শিবির কার্যালয়ে অনুষ্ঠিত এক দায়িত্বশীল সভায় এ কমিটি ঘোষণা করা হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক মো. নোমান হোসেন নয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও বরিশাল মহানগর সভাপতি নেয়ামুল হাসান নাঈম। এ সময় জেলা শাখার সাবেক সভাপতি নাজমুল হাসান, এম সায়েমসহ অন্য দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা নবগঠিত কমিটির নেতাদের সংগঠনের আদর্শ ও নীতির আলোকে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং আগামী দিনে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে দায়িত্বশীল বৈঠক সমাপ্ত হয়।

সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মান…
  • ১৮ অক্টোবর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন
  • ১৮ অক্টোবর ২০২৬
কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর
  • ১৮ অক্টোবর ২০২৬
ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার
  • ১৮ অক্টোবর ২০২৬
শিক্ষক নেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আবেদন শেষ ১ নভেম্বর
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র হাতে অভিযানে আইনের ব্যত্যয় হলে…
  • ১৮ অক্টোবর ২০২৬